এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...

এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর মুখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। প্রশংসার সুরে শুভেন্দু অধিকারী বলেন, 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন, যিনি এই পুরো কর্মসূচির ঋতিক'

কলকাতা: উত্তমকুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্যাস। আজ নিউটাউনে প্রতিষ্ঠানের শিলান্য়াস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিশিষ্টরা। মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, হরনাথ চক্রবর্তীরা এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন। 

এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর মুখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। প্রশংসার সুরে শুভেন্দু অধিকারী বলেন, 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন, যিনি এই পুরো কর্মসূচির ঋতিক । সব জিনিসে একজন ঋতিক লাগে, পুরোহিত লাগে, পণ্ডিত লাগে । যেমন একটু আগে ভূমিপূজন আমরা করলাম ভারতীয় সংস্কৃতি মেনে। আমি মুখ্যমন্ত্রী পদে আসার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার কাছে গেছিলেন। সেই সময় প্রশ্ন উঠেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি রাজনীতিতে আসছেন? তিনি কি শুভেন্দু অধিকারী যে দল করেন সেই দলে নাম লেখাচ্ছেন? কত গল্প শোনা গিয়েছিল। আমি কালও বলেছি, আজও বলেছি, পরশুও বলব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সবে দায়িত্ব নিয়েছেন, আপনার কাছে আমার জন্য চাইতে আসেনি । উনি পদ্ম প্রাপক । ভারতবর্ষ ওঁকে স্বীকৃতি দিয়েছে । প্রসেনজিত চট্টোপাধ্যায়ের আর নতুন করে কিছু পাওয়ার নেই । তিনি এসেছিলেন মহানায়কের শতবর্ষ খুব সুন্দর করে পালন হোক এটা বলতে । আমি তাকে ধন্যবাদ জানাব।' 

উত্তমকুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্যাস করেন। নিউটাউনে প্রতিষ্ঠানের শিলান্য়াস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন তিনি আরও বলেন, 'মিঠুন চক্রবর্তীকে উত্তম কুমার ফিল্ম সেন্টারের কালচারাল অ্যাডভাইসর করা হচ্ছে। উত্তম কুমার ফিল্ম সেন্টারের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ। এই ফিল্ম সেন্টারের ৩ টি অংশ হবে। ফিল্ম সেন্টারে থাকবে সিনেমা হল, ওপেন এয়ার থিয়েটার। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, পোস্ট প্রোডাকশন ল্যাবরেটরি ও স্টুডিও থাকবে।'                                           

জুলাই মাসের শুরুতে নবান্নে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই সময় নবান্ন থেকে বেরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, 'টলিউড নিয়ে কথা হয়েছে৷ মহানায়ক উত্তম কুমারের বিষয় কথা হয়েছে৷  পশ্চিমবঙ্গের মানুষ এটুকু বিশ্বাস করুন, আমার সঙ্গে কারও কোনও রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়নি৷ সেদিনও হয়নি, আজও হয়নি৷ যেটা হয়েছে সেটা আমাদের ইন্ড্রাস্ট্রির কথা৷ উত্তমজেঠুর ১০০ বছর, উত্তমকুমার বাঙালির আবেগ তাই সেই বিষয় নিয়ে কথা হয়েছে৷' 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট হচ্ছে কংগ্রেস-সিপিএম-মমতা তৃণমূল?
জ্ঞানেশকাণ্ডে একজোট হচ্ছে কংগ্রেস-সিপিএম-মমতা তৃণমূল?
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
Samik Bhattacharya: 'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget