এক্সপ্লোর

CM Suvendu Adhikari: পরবর্তী ক্যাবিনেট বৈঠকেই আলোচনায় 'আরজি কর' প্রসঙ্গ? কী জানালেন মুখ্যমন্ত্রী?

Suvendu Adhikari News: সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার

কলকাতা: প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মানুষকে একগুচ্ছ দিশা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। আগামী সোমবার রয়েছে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে কি বড় সিদ্ধান্ত হতে পারে ডিএ নিয়ে? রাজ্য সরকারি কর্মচারীদের নজর এখন সেদিকেই।

শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রীর মুখে 'আরজি কর' প্রসঙ্গ 

সীমান্তে কাঁটাতারের জন্য় BSF-কে জমি হস্তান্তর। সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ভোটের আগে দেওয়া কথা তারা রেখেছে। আর এতেই আশার আলো দেখছেন বকেয়া DA-র দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সরকারি কর্মীরা। কারণ, মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকেই DA এবং বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আমাদের আরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্য়ে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্য়াবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরও আরও আমাদের আর জি কর-সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে- কমিশনের বিষয়ে, বকেয়া DA-র বিষয়ে, এই যে বিষয়গুলো আছে, আমরা পরবর্তী ক্য়াবিনেটে সেগুলি করব।'

DA-প্রসঙ্গে কী জানালেন মুখ্যমন্ত্রী?

বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখছেন, 'সব সরকারি কর্মচারী এ পেনশনভোগীদের জন্য DA সুনিশ্চিত করা হবে। আর ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন লাগু করে সব কর্মচারীদের সম্মান করার কাজ নতুন ভারতীয় জনতা পার্টির সরকার করবে।' এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য় মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য় সরকারি কর্মীরা। 

৫ ফেব্রুয়ারি DA-মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল, ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA-র ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে, মোট কত টাকা বকেয়া রয়েছে? ২৫ শতাংশ বকেয়া DA মেটানোর পর, বাকি টাকা কীভাবে, কখন বা ক'টি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। ৬ মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। ৩১ মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এরপরও তৎকালীন রাজ্য় সরকার বকেয়া DA মেটায়নি। 

আরও পড়ুন: Sujit Basu Arrested: কারও ক্ষেত্রে টাকা, কারও ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি দিয়েছেন সুজিত বসু! গ্রেফতারির পরে বিস্ফোরক অভিযোগ ইডির!

 

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget