Suvendu Adhikari-NCPI Meet: মুখ্যমন্ত্রীর ভিকট্রি সাইন, কটাক্ষ কুণালের; শমীক বললেন, 'তৃণমূলের নিজের সংসার সামলানো উচিত ছিল'
BJP-NCPI Meet: বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, "ভোটটাও উনি দিয়ে দিতে পারেন, কোনও অসুবিধা নেই।"

নয়া দিল্লি: আগামিকাল আসছে জোড়া বিল। তার আগে দিল্লিতে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লিতে সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। ১ ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে বেরোনোর সময় ভিকট্রি সাইন দেখান শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারের বাড়িতে বৈঠকে যোগ দেন বিজেপি সাংসদরা। এ ছাড়াও সুকান্ত মজুমদারের বাড়িতে নৈশভোজেও যোগ দেন NCPI সাংসদরা।
কিন্তু কী কথা হয়েছে? সৌমিত্র খাঁ জানিয়েছেন, যা বলার বিজেপি সাংসদদের তরফ থেকে বলবেন শমীক ভট্টাচার্য। যদিও আগামিকাল স্কোর লাইন বিজেপির পক্ষেই থাকবে, এই কথা জানিয়ে গিয়েছেন তিনি। অন্যদিকে, এই বৈঠক থেকে বেরোনোর সময় ভিকট্রি সাইন দেখান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ, তিনি তাঁর কাজে সফল হয়েছেন।
বাঁকুড়ার তালডাঙরার সাংসদ অরূপ চক্রবর্তী বলে গিয়েছেন, আগামিকাল বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করবেন কাকলী ঘোষ দস্তিদার। তিনি বলেন, "আলোচনা হয়েছে, ভোট হবে। ভোট দেব আমরা। এটা তো আমাদের নির্বাচনের ম্যানিফেস্টোতে বলাই ছিল যে আমরা মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করব। আমরা সমর্থন করছি।"
বৈঠক শেষে বেরিয়ে আসেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, "আমার মনে হয় দেশ এই মহিলা সংরক্ষণ বিল চায়। এ ছাড়াও গত ৫০ বছরে আসন পুনর্বিন্যাস হয়নি। ফলে, সংবিধান অনুযায়ী এটা হওয়াতে কোনও সমস্যা নেই।"
আজকের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, "ভোটটাও উনি দিয়ে দিতে পারেন, কোনও অসুবিধা নেই। মানে মুখ্যমন্ত্রী বলছেন, যতক্ষণ না বিল পাস করানো হয় দিল্লিতে থাকবেন। এবং বিল পাস করতে ওঁর যা যা করার উনি করবেন। আমার মনে হয়, বিজেপির যা অবস্থা, এই স্পিকার তো অনুমতিও দিয়ে দিতে পারেন। একজন দিল্লিতে এসে বসে রয়েছেন বিল পাস করাতে। আমরা তাঁকে ভোট দিতে দিয়ে দিলাম।"
বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "দীর্ঘ দিন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের ম্যানিফেস্টোতে মহিলা সংরক্ষণ বিলের কথা বলেছেন। এমনকি যাঁরা ওই কলকাতা থেকে চেন্নাই বেড়াতে গিয়েছেন, তাঁদের ম্যানিফেস্টোতে ছিল। কিন্তু কেউ বাস্তবায়িত করেনি। যিনি করতে পারেন, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদি। যাঁদের নিয়ে এখনও কেউ কেউ সংসার করবেন ভাবছেন, তাঁদের মধ্যেও কেউ কেউ এই বিলের সপক্ষে দাড়াবেন। তৃণমূলের কলকাতা, দিল্লি, চেন্নাই না করে নিজেদের সংসারকে সামলানো উচিত ছিল।"
Before You Go
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল






















