এক্সপ্লোর

Coal Smuggling Case: আদালত কক্ষ থেকেই সিবিআই হেফাজতে কয়লাপাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ

২০২১-এর ডিসেম্বরে কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে সিবিআই।

কলকাতা:  কয়লাপাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে আদালত কক্ষ থেকেই হেফাজতে নিল সিবিআই। জামিনে মুক্ত বিকাশকে ৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ২০২১-এর ডিসেম্বরে কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু, গ্রেফতারির পর, বেশিরভাগ সময় তিনি হাসপাতালেই ছিলেন। পুলিশ হেফাজতে পেলেও বিকাশকে হেফাজতে পায়নি সিবিআই। CBI অভিযোগ করে, জেরা এড়াতেই হাসপাতালে ভর্তি হন বিকাশ। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে জামিনে ছাড়া পান বিকাশ।

কিন্তু সেই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ করে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। গত মাসের ১০ তারিখ সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিকাশকে ৪ দিনের জন্য় হেফাজতে নিতে পারে সিবিআই। কিন্তু চারদিনের পর পঞ্চম দিন থেকে কী হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়। এই জটিলতা কাটাতে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিকাশ। এর জন্য়, সিবিআই আদালত তাঁকে সময়ও দেয়। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরও, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ দেখাতে না পারায়, আজ আদালত কক্ষ থেকেই বিকাশকে হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিন, সিবিআইয়ের তদন্তকারী অফিসারের উদ্দেশে বিচারক প্রশ্ন করেন, তাঁরা এই মুহূর্তে বিকাশকে হেফাজতে নিতে প্রস্তুত কিনা। কয়লা পাচারকাণ্ডের তদন্তকারী আধিকারিক উমেশ কুমার সম্মতি জানালে, সঙ্গে সঙ্গে বিকাশকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারক। রায় পুনর্বিবেচনার আর্জি জানান বিকাশ। আরও কিছুদিন সময় চান তিনি। কিন্তু সেই সময় দিতে রাজি হননি বিচারক। বিচারক বলেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা পালন করা তাঁদের কাজ। এরপরই বিকাশকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ফের তাঁকে আদালতে পেশ করা হবে।  

কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ CISF-এর ইন্সপেক্টর আনন্দ সিংহ এবং কেন্দ্রীয় কয়লামন্ত্রকের ECL-এর প্রাক্তন ডিরেক্টর সুনীলকুমার ঝা-কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আজ তাঁদের তোলা হয় আসানসোল কোর্টে। ২ জনেরই চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত।

কয়লামন্ত্রকের অধীনস্থ ECL’এর খনির নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা CISF এবং ECL’এর নিজস্ব নিরাপত্তারক্ষী। অভিযোগ উঠেছে, খনি থেকে, কয়লা মাফিয়া, ECL আধিকারিকদের একাংশ এবং রাজনীতিবিদদের যোগসাজশে বেআইনিভাবে বেশি পরিমাণ কয়লা তোলা হত। তারপর তা লরিতে বোঝাই করে বার করে দেওয়া হত। সিবিআই সূত্রে দাবি, তদন্তে জানা গেছে, কয়লা পাচারকারীদের সঙ্গে যোগসাজশ করে তাদের থেকে প্রোটেকশন মানি বাবদ মোটা টাকা নিতেন CISF-এর ইন্সপেক্টর, ধৃত আনন্দ সিংহ। বিনিময়ে তিনি কয়লা মাফিয়াকে সুবিধা পাইয়ে দিতেন বলে অভিযোগ। বেআইনি কয়লা পাচারের টাকা ধৃত ECL-এর প্রাক্তন ডিরেক্টর সুনীলকুমা ঝা-র কাছেও পৌঁছেছে বলে সিবিআই সূত্রে দাবি। 

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget