Coal Smuggling Case : কয়লাপাচারে সাঙ্কেতিক কোডের আড়ালে কোন কোন পুলিশ কর্তার নাম? CBI জেরা লালা ঘনিষ্ঠকে
Coal Smuggling Case : কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার বিরুদ্ধে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর অভিযোগ।

প্রকাশ সিনহা, কলকাতা : অনুপ মাজি ( Anup Maji ) ওরফে লালার ( Lala ) হয়ে আসানসোল, বার্নপুরে কয়লা সাম্রাজ্য চালাতেন। পুলিশ ও ইসিএল ( ECL ) কর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও টাকা লেনদেনের বিষয়টি তিনিই সামলাতেন। ইনিই 'লালার ডানহাত' রত্নেশ বর্মা ! সেই কয়লাকাণ্ডে ( Coal Smuggling Case ) লালার সহযোগী ব্যবসায়ী রত্নেশ বর্মাকে জেরা করে পুলিশ কর্তা ও ইসিএল আধিকারিকদের নাম জানতে চাইছে সিবিআই ( CBI )।
সাঙ্কেতিক ভাষায় লিখে রাখতেন ঘুষের হিসেব
কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার বিরুদ্ধে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর অভিযোগ। দাবি, তিনি সাঙ্কেতিক ভাষায় লিখে রাখতেন ঘুষের হিসেব, যাঁদের দিতেন, তাঁদের নামও লেখা শর্টফর্মে। কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত কাদের টাকা দিতেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার, কয়লাকাণ্ডে অনুপ মাজি ওরফে লালার সহযোগী ব্যবসায়ী রত্নেশ বর্মাকে জেরা শুরু করল সিবিআই।
লালার অন্য়তম সহযোগী ছিলেন রত্নেশ
সিবিআই সূত্রে খবর, লালার অন্য়তম সহযোগী ছিলেন রত্নেশ বর্মা। পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোলে লালার হয়ে কাজ করতেন তিনি। পুলিশ, প্রশাসন ও প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
গত এক বছর ধরে, পলাতক ছিলেন এই রত্নেশ বর্মা। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল সিবিআই ও ইডি।
এরইমধ্যে, গত সপ্তাহে, আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এসে আত্মসমর্পণ করেন, লালার সহযোগী।
কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০২১-এর নভেম্বরে পুরুলিয়ার বাসিন্দা রত্নেশের বার্নপুরের অফিসে আয়কর তল্লাশিতে মেলে ডায়েরি ও নথি। সিবিআইয়ের দাবি, ডায়েরিতে ১৫-২০ জনের নাম ছাড়াও IC, GM বলে বেশ কিছু নামহীন ডেজিগনেশন লেখা ছিল। পাশে লেখা ছিল, থানা ও সংস্থার নাম। আর সেই সঙ্গে লেখা ছিল টাকার অঙ্ক। কারও নামের পাশে লেখা ৫ লাখ.. কারও ১০ লাখ... কারও বা আরও বেশি।
সাঙ্কেতিক কোডের আড়ালে কোন কোন পুলিশ কর্তা ও ইসিএল আধিকারিকরা রয়েছেন? নিজাম প্য়ালেসে রত্নেশকে জেরা করে এবার তাঁদের সন্ধান পেতে চাইছে সিবিআই।
আরও পড়ুন :
'মামলা ঝুলে থাকলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না' ফের CBI-র তদন্তে ক্ষোভপ্রকাশ বিচারপতি বসুর
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?





















