এক্সপ্লোর

Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র

Coal Scam: বারাবনি থানার প্রাক্তন ওসি-র বিরুদ্ধে দেওয়া ED-র চার্জশিটে আরও দাবি করা হয়েছে, সরাসরি কয়লা পাচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন মনোরঞ্জন মণ্ডল।

আবির দত্ত, কলকাতা : বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলর বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। কয়লা পাচার দুর্নীতি থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন মনোরঞ্জন মণ্ডল। চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ইডির তরফে। কয়লা পাচার মামলায় ২ মাস আগে ইডি গ্রেফতার করেছিল বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। এবার তাঁর বিরুদ্ধে নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে জমা পড়ল চার্জশিট। যেখানে ED-র তরফে দাবি করা হয়েছে কয়লা পাচারের প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন মনোরঞ্জন মণ্ডল। 

দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি 

বারাবনি থানার প্রাক্তন ওসি-র বিরুদ্ধে দেওয়া ED-র চার্জশিটে আরও দাবি করা হয়েছে, সরাসরি কয়লা পাচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন মনোরঞ্জন মণ্ডল। 'প্রোটেকশন মানি' বাবদ মোটা টাকা নিয়েছিলেন তিনি। তাঁর বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে কখনও ৫০ লাখ, কখনও ২৫ লাখ টাকা জমা পড়েছে। মনোরঞ্জন মণ্ডলকে টেক্সট মেসেজ করেছিল চিন্ময় মণ্ডল নামে এক কয়লা মাফিয়া। চিন্ময় মণ্ডলের থেকে টেন্ডারের ১৫ শতাংশ চেয়েছিলেন বারাবনি থানার প্রাক্তন ওসি। তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে সেই টাকা জমা দিতে বলা হয়। এমনকী ফ্ল্যাট বুক করে দেওয়ার কথাও বলেছিলেন মনোরঞ্জন মণ্ডল। 

পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ? 

চার্জশিটে ED-র দাবি, তদন্তে উঠে এসেছে, গুন্ডা ট্যাক্সের ভাগ পেয়েছেন বারাবনি থানার প্রাক্তন ওসি। টাকার বিনিময়ে পাচারকারীদের কয়লা পাচারে সরাসরি সাহায্য করেছেন। ২৭ জানুয়ারি, বারাবনি থানার প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দিয়ে বদলি করা হয়। সেখানে তিনি দায়িত্ব নেওয়ার আগেই, ৩ ফেব্রুয়ারি কয়লাকাণ্ডে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ED। এরপর ১০ ফেব্রুয়ারি, তাঁকে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। ১৮ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়। এবার সেই মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট। 

অন্যদিকে, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল দ্বিতীয় চার্জশিট। হাওড়ার এক ব্যবসায়ীর করা তোলাবাজি মামলায় দেবরাজের নামে ২৫৬ পাতার চার্জশিটের ছত্রে ছত্রে মারাত্মক সব অভিযোগ রয়েছে। তোলাবাজি-সহ একগুচ্ছ অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা পড়ল বারাসাত আদালতে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget