Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Terrorist Arrest: দেড় সপ্তাহের মধ্যে এরাজ্যে জঙ্গি-যোগে গ্রেফতার করা হয়েছে ৪ অভিযুক্তকে। এর মধ্যে পাকিস্তানি জঙ্গি সন্দেহে রাজ্য পুলিশের STF-এর জালে ধরা পড়েছে রানা রউফ।

আবির দত্ত, কলকাতা : হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফ নামে এক পাকিস্তানি নাগরিক, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এদেশে ঘাঁটি গেড়ে ISI-এর চর হিসাবে কাজ করার। এবার সেই তদন্তে STF-এর পাশাপাশি মাঠে নামল NIA. ISI জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফ নিয়ে তথ্য সংগ্রহ করল NIA. সূত্রের খবর, খুব শিগগিরই তদন্তের স্বার্থে ধৃত রানা ও তার সঙ্গী ইজাজকে জেরা করবেন NIA-এর গোয়েন্দারা। এবার NIA স্ক্যানারে হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফ। ধৃত ওই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে তদন্তে STF-এর পাশাপাশি এবার মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে, চলতি মাসের গোড়ায় গ্রেফতার হওয়া জঙ্গি হামিম মণ্ডল, তাঁর বান্ধবী ও ১ সহযোগীকে জেল হেফাজতে পাঠিয়েছে বর্ধমান জেলা আদালত।
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
দেড় সপ্তাহের মধ্যে এরাজ্যে জঙ্গি-যোগে গ্রেফতার করা হয়েছে ৪ অভিযুক্তকে। এর মধ্যে পাকিস্তানি জঙ্গি সন্দেহে রাজ্য পুলিশের STF-এর জালে ধরা পড়েছে রানা রউফ। এই রানা ভুয়ো নথি দিয়ে এদেশের ভোটার ও আধারকার্ড বানিয়ে তপসিয়া-সহ রাজ্যের আনাচে কানাচে রেইকি করে বেড়াচ্ছিল। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের জেরার পাশাপাশি, সন্দেহভাজন এই জঙ্গিকে এবার পড়তে হবে NIA-এর জেরার মুখে। তদন্তকারীদের হাতে এখন তুরুপের তাস সন্দেহভাজন পাক-জঙ্গি রানা রউফের নোটবুক। NIA সূত্রে খবর, রানাকে জেরার জন্য তৈরি করা হয়েছে প্রশ্নমালা।
রানা রউফের থেকে জানার চেষ্টা করা হবে, কেন নেপাল থেকে ভারতে ঢুকেছিল সে? এখান থেকে বাংলাদেশে পালানোর চেষ্টার পিছনে ছিল কোন পরিকল্পনা? NIA সূত্রে খবর, ভুয়ো পরিচয়পত্র নিয়েও রানা রউফের থেকে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হবে। জাল আধার, ভোটার কার্ড তৈরিতে কী ভূমিকা ছিল তপসিয়ার বাসিন্দা মহম্মদ ইজাজের? কীভাবে পাক সন্দেহভাজন জঙ্গি রানা রউফের হাতে এল এদেশের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট? NIA সূত্রে খবর, রানা রউফের থেকে এই সব প্রশ্নেরই জবাব খুঁজছেন তদন্তকারীরা। এদিকে, বর্ধমান থেকে গ্রেফতার হওয়া জঙ্গি হামিম মণ্ডল, তাঁর বান্ধবী অর্পিতা সরকার ও হামিমের সহযোগী আদিত্য সিংকে শুক্রবার পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে। জঙ্গি হামিম মণ্ডল ও তাঁর ২ সহযোগীকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত। ১১ সেপ্টেম্বর ফের আদালতে পেশ করতে হবে তাঁদের।























