এক্সপ্লোর

Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...

Jantar Mantar Protest : যন্তর মন্তরে কর্মসূচি প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি।

নয়াদিল্লি : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তাঁদের দাবি-দাওয়া মেনে নিয়েছে কেন্দ্র। তাই যন্তর মন্তরে কর্মসূচি প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। এদিন কেন্দ্রের প্রতিনিধিদের সামনে যেসব দাবি দাওয়া তাদের তরফে তুলে ধরা হয়েছে তা নিয়ে আবারও আলোচনার জন্য চার সপ্তাহ পর ফের বৈঠকে বসার কথা জানিয়েছেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি বলেন,  "আমরা নিট- ভুক্তভোগী পরিবারগুলির জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছিলাম। সরকার এতে সম্মত হয়েছে এবং জানিয়েছে যে, নিয়মকানুন অনুযায়ী ওই পরিবারগুলিকে সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, আমরা সরকারের কাছে পাঁচ দফা দাবিনামা পেশ করেছি, যাতে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ওই দাবিনামা নিয়ে আমরা চার সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব, যাতে বৃহত্তর সংস্কারের লক্ষ্যে যৌথভাবে কাজ করা যায়। সরকার যদি এইসব দাবিতে সম্মত হয়, তবে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিতে চাই।"

 


সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সাংবাদিক বৈঠকে বলেন, "আমাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তাই আমরা আন্দোলনকারীদের অবিলম্বে সরে গিয়ে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা বা অন্য কোনও বিষয় সম্পর্কে আমরা আপনাদের অবহিত করব। তবে আমরা আন্দোলনকারীদের অবিলম্বে সরে যাওয়ার অনুরোধ করছি।"

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং কেন্দ্রের তরফে আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে রুজু হওয়া এফআইআর প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দেওয়ার পর ৪৯ দিনের অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে CJP। ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদল এবং সরকারের তরফে কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের তিন দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত। আলোচনা শেষে সিদ্ধান্তের কথা জানিয়ে সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সদিচ্ছার নিদর্শন হিসেবেই এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সংগঠন আশা করছে যে, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই সম্মত শর্ত বাস্তবায়ন করবে। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget