এক্সপ্লোর

Udayan Guha: উদয়নের বিরুদ্ধে মন্তব্য, ভাগ্নি উজ্জয়িনী রায়কে আইনি নোটিস মন্ত্রীর ছেলে

১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে ওই বিজেপি নেত্রীকে। পাল্টা আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মন্ত্রীর ভাগ্নিও। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উদয়ন গুহর (Udayan Guha) বিরুদ্ধে সার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ তোলায়, তাঁর ভাগ্নি উজ্জয়িনী রায়কে আইনি নোটিস পাঠালেন মন্ত্রীর ছেলে। ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে ওই বিজেপি (BJP) নেত্রীকে। পাল্টা আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মন্ত্রীর ভাগ্নিও। 

উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহ বলছেন, আমাদের প্রথম উকিলের চিঠি, আমি আপনাদের দিচ্ছি, এই উকিলের চিঠি অলরেডি স্পিড পোস্টে পাঠিয়ে দিয়েছি। বিজেপি নেত্রী ও উদয়ন গুহর ভাগ্নি উজ্জয়িনী রায়ের কথায়, উনি তো নিজেই স্বীকার করেছেন, চাকরি কেলেঙ্কারির অভিযুক্ত, বামফ্রন্টের আমল থেকে করছেন। দেখা হবে ওনার সাথে আমাদের কোর্টে, তবে আমাদের সঙ্গে ওনাদের দিল্লিতে দেখা হবে।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর পরিবারের সঙ্গে, তাঁর ভাগ্নি, বিজেপি নেত্রী উজ্জয়িনী রায়ের সংঘাত আরও জোরাল হল! উদয়ন গুহর বিরুদ্ধে সার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ তোলায়, এবার উজ্জয়িনীকে আইনি নোটিস পাঠালেন মন্ত্রীর ছেলে সায়ন্তন গুহ।

১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে, মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে বাম আমলকে নিশানা করতে গিয়ে, প্রয়াত বাবা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমল গুহকে কাঠগড়ায় তুলে বিতর্কের মুখে পড়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। মামা উদয়ন গুহর বিরুদ্ধে সরব হয়েছেন, খোদ তাঁর ভাগ্নি ও বিজেপি নেত্রী উজ্জয়িনী রায়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, মামার বিরুদ্ধে সার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগও তুলেছিলেন তিনি। 

এমনকী গত ২৯ মার্চ, ফেসবুকে ভিডিও বার্তাতেও একই অভিযোগ তোলেন উজ্জয়িনী। এরপরই মানহানির অভিযোগে তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন উদয়ন গুহ ছেলে সায়ন্তন। আরও কয়েকজনকে একই ধরনের নোটিস পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 

উদয়ন গুহর ছেলে  সায়ন্তন গুহর কথায়, তাঁর একটা বক্তব্যের জন্য, যেখানে সে বলছে, আমার বাবা উদয়ন গুহ, কোনও এক বামফ্রন্টের আমলে, যখন আমার ঠাকুরদা মন্ত্রী, তখন বীজ কিংবা সার কোনও একটা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। আমি তাঁকে প্রমাণ দিতে বলেছি, বা ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। না হলে এই কেস করে দেব। হাইকোর্টের উকিলের সঙ্গে কথা বলে এই নোটিস পাঠিয়ে দিলাম।

পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন উদয়ন গুহর ভাগ্নিও। উজ্জয়িনী রায় এ প্রসঙ্গে বলছেন, বলা হয়েছে আমাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই উঠছে না। আমরা চাইছি ওনারা মামলা করুক, আদালতের বিষয়টি দেখা হবে। শুধু সার কেলেঙ্কারি, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে, উনি কত কেলেঙ্কারির অভিযুক্ত। যদিও উনি কমল গুহর নাম জড়িয়েছেন, কিন্তু আমরা জানি উনি কমল গুহর নাম ভাঙিয়ে উনি এগুলি পিছনে করেছেন। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজনৈতিক সংঘাত, আগেই পরিবারের মধ্যে ঢুকে পড়েছে। শেষমেশ কি তা আদালত পর্যন্ত গড়াবে?

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget