এক্সপ্লোর

BJP Government: নজরে তৃণমূল আমলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি! গঠন হল কমিশন, সদস্য় সচিব কে জয়রামন

Special Commission: প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে গঠিত কমিশনের সদস্য় সচিব করা হয়েছে IPS অফিসার কে জয়রামনকে। পুলিশ মহলে সৎ ও অত্য়ন্ত কড়া IPS অফিসার হিসাবে পরিচিত কে জয়রামন।

কলকাতা: নজরে তৃণমূল আমলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তার তদন্তে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশন গঠন করল রাজ্য় সরকার। কমিশনের সদস্য় সচিব করা হয়েছে IPS অফিসার কে জয়রামনকে।প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে গঠিত কমিশনের সদস্য় সচিব করা হয়েছে IPS অফিসার কে জয়রামনকে। পুলিশ মহলে সৎ ও অত্য়ন্ত কড়া IPS অফিসার হিসাবে পরিচিত কে জয়রামন। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে ২০১৩-র নভেম্বর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের প্রাক্তন CEO, IAS অফিসার গোদালা কিরণ কুমারকে গ্রেফতার করেছিলেন শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার কালিয়াপ্পন জয়রামন।

এবার কমিশনে কে জয়রামন

একজন IAS অফিসারকে গ্রেফতারের ঘটনায় তোলপাড় পড়ে গেছিল রাজ্য়ে! ক্ষুব্ধ হয়েছিল নবান্ন। সূত্রের খবর, নবান্নের অনুমতি না নিয়েই IAS কিরণ কুমারকে গ্রেফতার করায়, IPS অফিসার জয়রামনকে সঙ্গে সঙ্গে পদ থেকে সরিয়ে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধু জয়রামনকে সরানোই নয়, সে সময় ধৃত কিরণ কুমারের জামিনেরও বিরোধিতা করেননি সরকারি আইনজীবী! তারপর থেকে বিশেষ কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব আর দেওয়া হয়নি আইপিএস অফিসার   কালিয়াপ্পন জয়রামনকে। কিন্তু, নির্বাচন ঘোষণা হতেই উত্তরবঙ্গের ADG সুকেশ কুমার জৈনকে সরিয়ে, তাঁরা জায়গায় কে জয়রামনকে দায়িত্ব দেয় নির্বাচন কমিশন। এবার সেই IPS অফিসার কে জয়রামনকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের জন্য় গঠিত কমিশনের সদস্য় সচিব করল বিজেপি সরকার।

ফেরানো হল দময়ন্তী সেনকেও!

রাজ্যে সরকার বদলের পরেই পুলিশের দফতরে একাধিক রদবদল হয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে আজ সেই জল্পনায় সিলমোহর পড়ল, নারী-শিশু নির্যাতনে তদন্ত কমিটিতে IPS দময়ন্তী সেন (Damayanti Sen)। একাধিকবার পুলিশের গুরুত্বপূর্ণ দফতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। পার্ক স্ট্রিটকাণ্ডের তদন্তের গুরুদায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় একাধিক দায়িত্বভার থেকে। দুঁদে অফিসার হওয়া সত্ত্বেও তেমন গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব পাননি দময়ন্তী। রাজ্যে বিজেপি সরকার আসার পরেই, ফেরানো হল দময়ন্তী সেনকে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়েই গঠন করা হয়েছে এই নারী-শিশু নির্যাতনে তদন্ত কমিটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নারী-শিশুদের উপর অত্যাচারের তদন্ত করতে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জনশুনানির মতো থানাতেও অভিযোগ নেবে কমিটি। নির্দিষ্ট কয়েকটি মামলা ছাড়া অন্য মামলা দেখবে এই কমিটি। প্রয়োজনে ফাইনাল রিপোর্ট দেওয়া মামলাও খতিয়ে দেখা হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটিতেই থাকছেন দময়ন্তী সেন। নারী-শিশু নির্যাতনের মামলার তদন্ত, কমিটির সদস্য IPS দময়ন্তী সেন।

আরও পড়ুন: Singur Movement: বদলে যাবে সিলেবাস? ইতিহাস থেকে বাদ যাবে সিঙ্গুর আন্দোলন? বিকাশ ভবনের বৈঠকের পরেই বড় ইঙ্গিত!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget