এক্সপ্লোর

Kaustav Bagchhi Threat: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের অভিযোগ, কৌস্তভ বাগচীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

Kaustav Bagchi Threats: মঙ্গলবার, ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে ৬৫ বছরের রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে।

সমীরণ পাল, কলকাতা: ব্যারাকপুরে সারদা মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের শাসানোর অভিযোগ উঠেছে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে। এবার মোহনপুর থানায় অভিযোগ দায়ের করল হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে ৬৫ বছরের রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। এরপরই হাসপাতালে গিয়ে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের শাসাতে দেখা যায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। ভাইরাল ভিডিও-য় ধরা পড়ে ছবি। গতকাল অভিযোগ পেয়ে মারধর, হুমকি-সহ চিকিৎসকদের ওপর হামলার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গতকাল রাতে ব্যারাকপুরের ওই হাসপাতালে যান তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। মৃতের পরিবার কোনও অভিযোগ করেনি, এক বহিরাগত হাসপাতালে ঢুকে চিকিৎসককে অশ্রাব্য গালিগালাজ করেন। উত্তরপ্রদেশের গোবলীয় সংস্কৃতি এদের মধ্যে ঢুকেছে, নাম না করে কৌস্তভ বাগচীকে নিশানা করেন ব্যারাকপুরের সাংসদ। পাল্টা কৌস্তভ বাগচী বলেন, "পরিবারকে ভুল বুঝিয়ে অভিযোগ প্রত্যাহার করানো হয়েছে। জনরোষ তৈরি হয়েছিল, আমি গেছিলাম বলে ভাঙচুর হয়নি।'' হাসপাতালের চিকিৎসক অমৃত ঘোষের অভিযোগ, "হাসপাতালে ঢুকে স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তারক্ষীকে মারধর করেন কৌস্তভ বাগচী। থানায় জানিয়েছি, পরিবার কোনও অভিযোগ করেনি বলে পুলিশ জানিয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত।''

মঙ্গলবার, ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে ৬৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। অভিযোগ ওঠে, কোন প্যাকেজে চিকিৎসা হবে, তা চূড়ান্ত না হওয়ায় রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়। অভিযোগ, সেই কারণেই মৃত্যু হয় ওই রোগীর। এরপরই হাসপাতালে পৌঁছন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। এই ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে হাসপাতালে ঢুকে গুন্ডাগিরির অভিযোগে মুখ্যসচিবের কাছে ই-মেল করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। কৌস্তভ বাগচীর গ্রেফতারি এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি জানানো হয়েছে। ভিডিওতে দেখা যায় কৌস্তভ বাগচী বলছেন, " CCTV ফুটেজটা আমরা দেখতে চাই, অক্সিজেনটা কে খুলছে? যখন আপনি বলেননি RMO,তাহলে যদি এটা কেউ খুলে থাকে ইটস আ প্ল্যান ওয়ে টু কিল দ্যাট পার্সন। এটা তো একদম মামলা হবে এটাতে। RMO না বলার পরেও কে অক্সিজেন খুলেছে!CCTV ফুটেজটা না দেখা হলে, আমি আপনাদের বলছি, ঘেরাও হবে আজকে সারা রাত নার্সিংহোম। একটা লোককে বেরোতে দেব না। তারপরে কী সিচুয়েশন হয় দেখতে পাবেন।'' এবিষয়ে কৌস্তভ বাগচী বলেন, "আমি যেটা করেছি RMO-র সঙ্গে উচ্চস্বরে কথা বলেছি। কোনও আফশোস নেই। কারণ একজন সাধারণ মানুষের জীবন চলে গেছে এদের পয়সা রোজগারের মানসিকতার জন্য''
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget