এক্সপ্লোর

CV Ananda Bose: বেসরকারি কলেজ নিয়ে অভিযোগ রাজভবনের অ্যান্টি করাপশন সেলে, স্বচ্ছতা চেয়ে 'অ্যাকশনে' বোস

উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন নিয়ে রাজ্য বিধানসভায় বিল পাসের দিনই, বিভিন্ন বেসরকারি কলেজে অনিয়ম সংক্রান্ত অভিযোগ সামনে আনলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রুমা পাল ও আশাবুল হোসেন, কলকাতা : বেসরকারি কলেজ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে রাজভবনের অ্যান্টি করাপশন সেলে। এমনটাই দাবি করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিষয়টিকে কেন্দ্র করে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কথায়, কয়েকটি বেসরকারি কলেজ নিয়ে অনিয়ম এবং অব্যবস্থার বেশ কিছু অভিযোগ এসেছে। অভিযোগ এটাও রয়েছে যে, বেসরকারি কলেজের অনুমোদন পুনর্নবীকরণ সংক্রান্ত বিষয়েও অনিয়ম হয়েছে।

উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন নিয়ে রাজ্য বিধানসভায় বিল পাসের দিনই, বিভিন্ন বেসরকারি কলেজে অনিয়ম সংক্রান্ত অভিযোগ সামনে আনলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের অ্যান্টি করাপশন সেলে এই নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে বলে তাঁর দাবি।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, এই ব্যাপারে দ্রুত নির্দেশ জারি করা হয়েছে, যাতে গোটা বিষয়টি খতিয়ে দেখা পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়। আজকেও কিছু পড়ুয়া আমাকে জানিয়েছেন যে, কিছু বেসরকারি প্রতিষ্ঠানে, কীভাবে বাণিজ্যিক মনোভাবের জেরে ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে। এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না। তাই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। পরবর্তীতে যাবতীয় নিয়মাবলী মানা হচ্ছে কি না এবং স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে কি না, তা দেখেই অনুমোদন সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দেওয়া হবে

রাজ্যপাল সি ভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পরে, শিক্ষাক্ষেত্রে একের পর ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের টানাপোড়েন বেধেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো থেকে অস্থায়ী উপাচার্য নিয়োগ , রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। তেমনই, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সময় রাজ্যপালের পরিস্থিতি পরিদর্শনে বেরনো, ভাঙড়, ক্যানিং, দিনহাটার বিভিন্ন সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় পৌঁছে যাওয়া, রাজভবনে পিস রুম খোলা এবং এখন দুর্নীতি দমন সেল গঠন করা নিয়ে সেই সংঘাতের সুর আরও চড়া হয়েছে। 

এই প্রেক্ষাপটেই সম্প্রতি রাজভবনের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে বলেন, রাজ্যপাল মহাশয় নাকি দুর্নীতির ব্যাপারে স্পেশাল সেল করছেন। এটা কিন্তু রাজভবনের কাজ নয়। রাজ্যপালকে আমরা শ্রদ্ধা করি। যেটা রাজ্য সরকারের অধিকার, সেই অধিকারে উনি কোনও প্রয়োজন ছাড়াই হস্তক্ষেপ করছেন

রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাতের প্রেক্ষাপটে জগদীপ ধনকড় জমানার সঙ্গে সি ভি আনন্দ বোসের কার্যকালের তুলনা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। ফলে আগামী দিনে নবান্নের সঙ্গে রাজ ভবনের সম্পর্ক কোথায় গিয়ে পৌঁছয়, সেটাই এখন দেখার বিষয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget