এক্সপ্লোর

Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে

CCU নিয়ে অভিযোগ কমাতে জারি নতুন SOP। বলা হয়েছে, 'অকারণে রেফার নয়, প্রয়োজন হলে স্বাস্থ্য ভবনকে জানাতে হবে।'

কলকাতা: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়। স্বাস্থ্য ভবনের রিপোর্টে একাধিক মেডিক্যাল কলেজের পারফর্ম্যান্স খারাপ। তালিকায় কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, বারাসাত মেডিক্যাল। তালিকায় উত্তরবঙ্গ মেডিক্যাল, কোচবিহার MJN, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ। অত্যাধিক রোগী রেফারের জন্য ১০ জেলার ১৫টি সরকারি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। হাসপাতালগুলির বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের।

এদিকে, CCU নিয়ে অভিযোগ কমাতে জারি নতুন SOP। বলা হয়েছে, 'অকারণে রেফার নয়, প্রয়োজন হলে স্বাস্থ্য ভবনকে জানাতে হবে। রোগীকে অন্য হাসপাতালে CCU বেডের ব্যবস্থা করে তারপর রেফার। রোগীকে স্থিতিশীল না করে রেফার করা যাবে না। বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অন্য কাউকে ICU, CCU-র ইনচার্জ করা যাবে না। ইনচার্জদের রোজ আসতে হবে ICU-তে'। 

এও বলা হয়েছে, 'ICU-তে কাজের অভিজ্ঞতা ও নির্দিষ্ট কয়েকটি ডিগ্রি ছাড়া PGT-দের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডিউটি দেওয়া যাবে না'। চিকিৎসাধীন রোগীদের সব থেকে বেশি সংক্রমণ ছড়ায় CCU থেকেই। তাই সরকারি হাসপাতালের CCU কে সপ্তাহে দু'বার করে জীবাণুমুক্ত করার নির্দেশ। CCU থেকে রোগীদের ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে নির্দেশ স্বাস্থ্য ভবনের।

CCU তে ভর্তি থাকা রোগীর যাবতীয় তথ্য ডিজিটাল প্রেসক্রিপশনের মাধ্যমে আপলোড করতে হবে স্বাস্থ্য ভবনের পোর্টালে। CCU র প্রেসক্রিপশন এবং রেজিস্টার খাতায় হাতে লেখা বন্ধ করতে হবে। CCU র ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের স্টক ডিজিটালি স্বাস্থ্য ভবনের পোর্টালে রোজ আপলোড করতে হবে। হাতে লেখা রেজিস্টার বাতিল। লোক বলের অভাবে হাসপাতালের অব্যবহৃত CCU বেড গুলি অবিলম্বে কাজে লাগানোর নির্দেশ। 

CCU-r কাজে বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের দিয়ে হাসপাতালের অন্য বিভাগের ডিউটি যতদূর সম্ভব করানো যাবে না। বেশিরভাগ সরকারি হাসপাতালে, নন ইনভেসিভ ভেন্টিলেশনের তুলনায় ভেন্টিলেটরে থাকা রোগীর সংখ্যা বেশি। ভেন্টিলেশন গাইডলাইন না মানাতেই এই পরিস্থিতি বলে মনে করছে বিশেষজ্ঞ কমিটি। রোগীরা যাতে CCU সংক্রান্ত অভিযোগ জানাতে পারেন তার জন্য প্রত্যেক হাসপাতলে এবার আলাদা 'অভিযোগ সেল' খোলার নির্দেশ। ১০টি জেলার ১০টি স্টেট জেনারেল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল চিহ্নিত। যেখানে আগের সরকারের আমলে তৈরি হয়েছিল CCU । কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি। বন্ধ CCU অবিলম্বে চালুর নির্দেশ।                                               

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget