এক্সপ্লোর

Adhir Chowdhury: 'এখানে আসুন, আপনি তো ঘুরতে ভালবাসেন, পদ্মার ধারে বসে কবিতা লিখবেন', মুর্শিদাবাদ-ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন অধীর

Murshidabad News: অশান্তির ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন অধীর চৌধুরী।

বহরমপুর : ওয়াকফ অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ। তিনজনের মৃত্যু হয়েছে। আহত বহু। অশান্তির ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন অধীর চৌধুরী। একইসঙ্গে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এদিন মুখ্যমন্ত্রীকে নিশানাও করেন কংগ্রেস নেতা।

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, "ধুলিয়ান, সামশেরগঞ্জের ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে, তার থেকে অনেক গভীর। অনেক মানুষ সেখানে আহত হয়েছেন। তার তথ্য দিচ্ছে না প্রশাসন, সরকার। আমি আজ হাসপাতালে এসেছিলাম অনেক খোঁজ পেয়ে। সেখানে সামশেরগঞ্জের ঘটনায় গুলি খাওয়া তিনজনকে দেখলাম। একজনের ১১ থেকে ১২ বছর বয়স। বাচ্চা ছেলে। তার ডানদিকের কিডনিটা বাদ হয়ে গেছে অলরেডি। তাকে দেখা যাচ্ছে না। সে বসতে পারছে না, শুতে পারছে না, দাঁড়াতে পারছে না। শুধু কাঁদছে। আর দুজনের মধ্যে একজনের গুলি বের হয়েছে। আর একজনের হয়নি। ডাক্তাররা বলছেন, গুলি বের হতে সময় লাগবে। অল্প বয়সি ছেলে। তার মধ্যে একটা ছেলে আবার বলছে আমি মায়ের ওষুধ আনতে গিয়েছিলাম দোকানে।"  

এই ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, "দেশজুড়ে আজ মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে। আখেরে তা নয়। সেইজন্য বলছি, বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন। আপনি স্পট ভিজিট করুন। আপনি তো ঘুরতে ভালবাসেন। পদ্মার ধারে বসে কবিতা লিখবেন। আপনার প্রতিনিধি মণ্ডল হাথরাস যায়, মণিপুর যায়...কেন জঙ্গিপুরে আসতে লজ্জা লাগছে ? না আসতে পারছে না? না গাড়িভাড়া নেই ? কোনটা ? আপনার কাছে এখন প্রাথমিকতা হয়ে গেল কালীমন্দির, শিবমন্দির, কোথায় আকাশে হাঁটার পথ আপনার কাছে প্রাথমিকতা পেল। এখানকার মানুষের দুরবস্থা আপনার কাছে প্রাথমিকতা পেল না ! কেন ?" 

পাল্টা জবাব দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী সময় হলে নিশ্চয়ই আসবেন। মুখ্যমন্ত্রী বন্যা কবলিত বা আক্রান্ত পরিবারের পাশে থাকেন। এর আগে আপনারা দেখেছেন, জঙ্গিপুরে কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে...কাশ্মীরে সম্ভবত...আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর তখন সাগরদিঘিতে মোড়গ্রামে হেলিকপ্টার দিয়ে ববি হাকিমকে পাঠিয়েছিলেন এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পুরো তাঁদের পরিবারের পাশে ছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, উনি আসুন বা না আসুন ...কিন্তু উনি যাতে এই যে তিনজন ব্যক্তি মারা গিয়েছেন ...এঁদের যাদে আর্থিকভাবে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেন, এটা মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের পরিবারের জন্য আবেদন করছি।"

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget