এক্সপ্লোর

Adhir Chowdhury : 'যে খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মাস্টারি করেছেন...', নিশানা শানালেন অধীর চৌধুরী

TMC News : তৃণমূলের অন্দরে একের পর বিধায়কের বিদ্রোহ

কলকাতা : 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি দেখিয়ে দিল যে ডিজে তিনি একাই বাজাতে জানেন না, ডিজে বিজেপিও কম বাজাতে পারে না।' তৃণমূলের অন্দরে একের পর বিধায়কের বিদ্রোহ এবং আজ বিধানসভায় গিয়ে একসঙ্গে ৫৮ বিধায়কের পৃথক সই সম্বলিত অধ্যক্ষের কাছে চিঠি জমা দেওয়ার প্রেক্ষাপটে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, "তৃণমূলের এই সমস্ত বিধায়করা যদি সরাসরি বিজেপিতে জয়েন করে যান, তাহলে গোটা বিজেপি পার্টি কোভিডে আক্রান্ত হয়ে যাবে। কোভিড ভাইরাস যাতে তাদের আক্রান্ত করতে না পারে, সেইজন্য তারা বিজেপি পার্টির...ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই তত্ত্ব মেনে বলছেন, দো গজ কি দূরি, রহেনা জরুরি। একনাথ শিণ্ডে মডেল এই বাংলায় চালু হয়ে গেল। অর্থাৎ, যে খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মাস্টারি করেছেন, তাঁর সেই খেলার ওপরে আরও বড় মাস্টারি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিল যে ডিজে তুমি একাই বাজাতে জানো না, ডিজে বিজেপিও কম বাজাতে পারে না।" 

বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকে ধিকধিক করে বিদ্রোহের আগুনটা জ্বলছিল দলের মধ্যে। যদিও ফল ঘোষণার পর থেকে একে একে অনেকেই মুখ খুলতে শুরু করেছিলেন। কিন্তু, এই কঠিন সময়েও জয়ী হওয়া জনপ্রতিনিধিদের একটা বড় অংশ এবার বড়সড় বিদ্রোহ করে ফেললেন। আর তার জেরে ভোটে হারের একমাসের মধ্যেই কার্যত ভেঙে খানখান তৃণমূল। বিধানসভার LOP হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৮০-র মধ্যে ৫৮ বিধায়কের সমর্থন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ করেছেন ঋতব্রতরা। সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, "এটা গোটাটা একটা ৫৮ জনের টিম আপাতত। তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত ৫৮ জন বিধায়কের এটা টিম আজ পর্যন্ত । আপাতত এইজন্য, কারণ আরও দুইজন আছেন। যারা এই মুহূর্তে এখানে নেই। রাজ্যের বাইরে আছেন। তাঁরা তাঁদের বক্তব্য জানিয়ে দেবেন। ৬০ হবে। সেই দুইজনের সম্মতি যেহেতু আছে, তাই আমি ৬০ বললাম। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউসন যে করেছে সেই অনুযায়ী চিফ হুইপ হিসাবে আমরা চিঠিও দিয়েছি, রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আখরুজ্জামান। তিনি মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবেন। ডেপুটি লিডার হিসাবে আমরা চারজনকে ঠিক করেছি। সেই ভূমিকা পালন করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বহুবারের বিধায়ক ও বর্ষীয়ান রাজনীতিক জাভেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শিউলি সাহা এবং সন্দীপন সাহা। আমরা ৫৮ জন বিধায়কের সমর্থন করা চিঠি রাজ্য বিধানসভার অধ্যক্ষকে আজ দিয়েছিলাম। সিংহভাগ বিধায়কই সশরীরে উপস্থিত ছিলেন।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget