এক্সপ্লোর

Suvendu Adhikari Comment Controversy: 'বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে', শুভেন্দুর বিরুদ্ধে থানায় কংগ্রেস নেতা

Ali Imran Ramz: ভোট ভাগাভাগির রাজনীতির অভিযোগে মমতা-শুভেন্দুকে একযোগে আক্রমণ কংগ্রেস নেতার।

কলকাতা : তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকির ঘটনায় থানায় কংগ্রেস নেতা! চাকুলিয়া থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের আলি ইমরান রামজের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানির অভিযোগে থানায় কংগ্রেস নেতা। 'কেন শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করে গ্রেফতার করবেন না মুখ্যমন্ত্রী ?' ভোট ভাগাভাগির রাজনীতির অভিযোগে মমতা-শুভেন্দুকে একযোগে আক্রমণ কংগ্রেস নেতার।

আলি ইমরান বলেন, "মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে এখন অবধি একটা এফআইআর করা হল না কেন ? উনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। এখন অবধি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না কেন ? এটা প্রমাণ করে, তৃণমূল ও বিজেপি এক হয়ে এই যে খেলা হবে স্লোগান চালাচ্ছে, এটাই খেলা। বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে। বিজেপিকে দিয়ে, শুভেন্দুকে দিয়ে মুসলমানের উপরে আঘাত করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের পক্ষে কথা বলবে। যাতে মুসলমানরা মমতা ভোটবাক্সে বন্ধ হয়ে থাকবে। আর হিন্দুদের বিজেপি ভোটবাক্সে বন্ধ করবে। আমি প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমার তরফ থেকে এফআইআর চাকুলিয়া থানায় জমা দিয়েছি। আজই মেলের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর কপি এবং তার সঙ্গে ওঁর কাছে একটা অনুরোধ চিঠি পাঠাচ্ছি যাতে আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করে তাঁকে গ্রেফতার করার ব্যবস্থা করুন।"  

কী বলেছিলেন শুভেন্দু ? তিনি বলেন, 'বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। এই রাস্তায় ফেলব। ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।' বুধবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, 'মানবিকতা সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতো আচরণ করতে হয়...কোনও ধর্মকে অপমান করা চলতে পারে না।'

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। দরজায় তার কড়া নাড়া শুরু না হলেও শাসক-বিরোধীর তরজা শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকে। অন্যদিকে,২৬-এর বিধানসভা ভোটকে টার্গেট করে, পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপাতে চাইছে বিজেপিও। এই পরিস্থিতিতে ধর্ম নিয়ে এই আক্রমণ ঘিরে চড়ছে বঙ্গের রাজনীতির পারদ। সময়ই বলবে, এই হিন্দু - মুসলমানের রাজনীতি থেকে আদৌ কি কোনও দল ফায়দা তুলতে পারবে ? নাকি সাম্প্রদায়িক আকচা-আকচিকে ছুড়ে ফেলে দেবে বাংলার মানুষ, বলবে সময়।     

সেরা শিরোনাম

RG Kar Case: 'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
Nepal Flash Flood: অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
Kolkata News Update: স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
Landslide on Railway Track: লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget