এক্সপ্লোর

Bayron Biswas : আমি বরাবরই তৃণমূলে ছিলাম, তৃণমূলে যোগ দিয়ে বললেন বায়রন

অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলে যোগদান বায়রন বিশ্বাসের। এরফলে , বিধানসভায় ফের শূন্য কংগ্রেস !

ঝিলম করঞ্জাই, ঘাটাল : ধাক্কা খেল সাগরদিঘি (Sagardighi Model) মডেল, তৃণমূলে ( TMC ) যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে করলেন দলবদল। অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলে যোগদান বায়রন বিশ্বাসের। এরফলে , বিধানসভায় ফের শূন্য কংগ্রেস !

তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বায়রন। ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম’ দলবদলের পর মন্তব্য বায়রন বিশ্বাসের । জানা গিয়েছে, তিনি সকালে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ক্যাম্প গিয়ে যোগদান করেন তৃণমূলের ক্যাম্পে। দুপুরে তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। বায়রন তৃণমূলে যোগ দিয়ে আরও বলেন, তিনি যে জয়ী হয়েছেন তার পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না। তাঁর দাবি, তিনি তৃণমূল থেকে টিকিট নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু টিকিট পাননি বলেই কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন। কিন্তু জয়ে কংগ্রেসের কোনও অবদান নেই। তাহলে কংগ্রেস কেন ২০২১ সালে একটি আসনও পায়নি ?

বায়রনের কাছে প্রশ্ন রাখা হয়, অধীর চৌধুরী তাঁকে পরোক্ষে অসৎ বলেছেন, এ বিষয়ে তাঁর কী মত ? বায়রনের জবাব, জবাব তো মানুষ দেবে। তাঁকে যদি আবারও ভোটে জিতে আসতে হয়, তাহলে তিনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে আরও বিপুল ভোটে জিতবেন।  

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই বায়রনের দাবি, তিনি কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না। তিনি মনে করেন বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে, তা একমাত্র তৃণমূলই পারবে। কংগ্রেসে থেকে এখনও পর্যন্ত তিনি কিছুই করে উঠতে পারেননি। এমনকী তিনি অধীর চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ করেন যে, তিনি কখনওই বিজেপির বিরুদ্ধে মুখ খুলছিলেন না। 

বায়রন যোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জেতার পরই বায়রন বলেছিলেন তৃণমূলে আসবেন। জেতার পর আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন বায়রন’, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন। কংগ্রেস-সিপিএম জোটে কাদের সুবিধা হয়েছে মানুষ দেখেছে। কংগ্রেস-সিপিএম জোটে বিজেপির লাভ হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপির হাত শক্তশালী করছে। বাংলায় তৃণমূলকে ভাঙতে চেয়েছে কংগ্রেস, তাতে কার হাত শক্ত হবে? রামধনু জোটের নির্যাস শূন্য। আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, গড়ার খেলায় বিশ্বাস করি’। বাইরনের দলবদলের পর মন্তব্য অভিষেকের। 

আরও পড়ুন :

 

শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget