এক্সপ্লোর

Adhir Chowdhury : কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি কংগ্রেসের, প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি অধীরের

Central Force Demand : প্রশাসন সূত্রে খবর , সম্ভবত এপ্রিলে পঞ্চায়েত ভোট। কাল ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ হবে

কলকাতা : রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayat Vote) হতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন সূত্রে এমন ইঙ্গিত মিলতেই শুরু রাজনৈতিক তরজা। রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোটের সিদ্ধান্ত হলে প্রয়োজনে কংগ্রেসের পক্ষ থেকে আদালতে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তারা কেন্দ্রীয় বাহিনীর অধীনে ভোটের দাবি জানাচ্ছে।

প্রশাসন সূত্রে খবর , সম্ভবত এপ্রিলে পঞ্চায়েত ভোট। কাল ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ হবে। জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি। এছাড়া রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট হতে পারে বলে সূত্রের খবর।

সুর চড়ালেন অধীর-

এই ইস্যুতে এবার সুর চড়ালেন অধীর চৌধুরী। রাজ্যের শাসক দলকে একহাত নিয়ে তিনি বলেন, "এই নির্বাচন কমিশনটা রাজ্যের নির্বাচন কমিশন। রাজ্যের নির্বাচন কমিশনার সরকারি দলের কথায় ওঠাবসা করবে। সরকারি দলকে তুষ্ট করতে ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক। এটাই বাংলার পরিচিত চেহারা। তাই গত পৌর নির্বাচন আমরা লুঠতরাজ, সন্ত্রাস সবই দেখলাম। অথচ এখানকার নির্বাচন কমিশন চুপ। কারণ, এখানকার নির্বাচন কমিশনের অধীনে ভোট করা মানে তৃণমূল নেতার অধীনে ভোট করা। নির্বাচন কমিশন তৃণমূলের আর একটা শাখা সংগঠন। নির্বাচনকে প্রহসনের সুবন্দোবস্ত থাকবে। তাই গত নির্বাচনেও এরাজ্যের মানুষ দেখেছেন, শুধুমাত্র নির্বাচনের দিন ৬০-৬৫ জন মানুষ এরাজ্যে খুন হয়েছেন। সারা পশ্চিমঙ্গে ৩৪ শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। ২০ হাজার আসনে বিনা প্রতিন্দ্বিতায় তৃণমূল জয়ী হয়েছে। পঞ্চায়েত নির্বাচনটাকে প্রহসনে রূপান্তরিত করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দল ইলেকশন না করে সেটাকে সিলেকশনে পরিণত করে দেয়। তাদের কে কে মেম্বার হবে, সন্ত্রাস করে তা সিলেক্ট করে নেয়। তারা ইলেক্ট হয় না, তৃণমূল পার্টির দ্বারা সিলেক্ট হয়।"

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবি জানাতে পারে কংগ্রেস। প্রদেশ সভাপতি বলেন, "আমাদের দাবি থাকবে, কেন্দ্রীয় বাহিনীর অধীনে ভোট। একসময় হয়েছিল। মীরা পাণ্ডের আমলে। আমরা সেই দাবি করব। দরকার হলে কংগ্রেসের পক্ষ থেকে আদালতে যাব। কারণ, আমরা এখানকার নির্বাচন কমিশনকে, স্থানীয় প্রশাসনকে বিশ্বাস করি না । নির্বাচন, প্রশাসন, পার্টি মিলেমিশে পঞ্চায়েত লুঠ করেছে। আবার তারা করবে। এখন থেকে সেই পরিকল্পনা করছে। ষড়যন্ত্র করছে।"

আরও পড়ুন ; মার্চ-এপ্রিলে হতে পারে পঞ্চায়েত নির্বাচন, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget