এক্সপ্লোর

Contai News: চুক্তির পরও অনুষ্ঠান হয়নি, ৫ দিন ধরে মিউজিক্যাল ট্রুপেকে আটকে, টাকা চাওয়ার অভিযোগ উদ্যোক্তাদের বিরুদ্ধে

চুক্তির পরও অনুষ্ঠান করেননি, ৫ দিন ধরে মিউজিক্যাল ট্রুপের বাদ্যযন্ত্র আটকে, টাকা চাওয়ার অভিযোগ উদ্যোক্তাদের বিরুদ্ধে

পূর্ব মেদিনীপুর: আর্থিক চুক্তির পরও অনুষ্ঠান করেননি সঙ্গীতশিল্পীরা। তার জেরে গত ৫ দিন ধরে মিউজিক্যাল ট্রুপের বাদ্যযন্ত্র আটকে রেখে, টাকা চাওয়ার অভিযোগ উঠল মেলা উদ্যোক্তাদের বিরুদ্ধে। প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মিছিল, পথ অবরোধ করলেন শিল্পী ও মিউজিক্যাল ট্রুপের সদস্যরা। ইমেল করে মুখ্যমন্ত্রী এবং জুনপুট কোস্টাল থানায় অভিযোগ জানিয়েছেন তাঁরা। পাল্টা থানায় নালিশ জানিয়েছেন উদ্যোক্তারাও।

গত ৩ এপ্রিল  সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এক ব্যক্তির মারফৎ কলকাতার শিল্পীদের সঙ্গে চুক্তি করে কাঁথি ১ নম্বর ব্লকের বকশিসপুর স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার দাবি, পুরো টাকা মেটানো হলেও, অনুষ্ঠানের দিন শিল্পীরা আসেননি। সেই অভিযোগে মিউজিক্যাল ২৫ লক্ষ টাকার বাদ্যযন্ত্র আটক করে রাখেন উদ্যোক্তারা। এদিকে, যাঁর মাধ্যমে চুক্তি হয়েছিল, তাঁর সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি! সমস্যা মেটাতে দু-পক্ষকে নিয়ে বৈঠক করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তাতেও রফাসূত্র মেলেনি। বিষয়টি নিয়ে চলছে চাপানউতোর।

৩ এপ্রিল কাঁথি ১ নম্বর ব্লকে, বকশিসপুর স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় একটি সাংস্কৃতিক  অনুষ্ঠান হওয়ার কথা ছিল কলকাতার শিল্পীদের নিয়ে। সেই মতো যিনি কন্ট্রাক্ট নিয়েছিলেন, তাঁকে টাকাও মিটিয়ে দেওয়া হয় বলে দাবি করে সংস্থা। দেখা যায়, প্রথম মিউজিক ট্রুপের লোকজন এবং সিস্টেম নিয়ে চলে এলেও, শিল্পীরা আসেননি। এই কারণে, বকশিসপুর স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃপক্ষ, জিনিসপত্র আটকে রাখে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

তাঁদের দাবি, যিনি কন্ট্রাক্ট নিয়েছিলেন, তাঁকে উপস্থিত হয়ে পুরো টাকা, ক্ষতিপূরণ-সহ ফেরত দিতে হবে। যাঁদের জিনিসপত্র আটকে রাখা হয়েছে, তাঁদের দাবি, যিনি চুক্তি করেছিলেন, তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি। কাঁথিতে পৌঁছেও তাই শিল্পীরা ফিরে যান। বকশিসপুর স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি যাঁর মাধ্যমে শিল্পীদের আনতে চেয়েছিল, সেই ব্যক্তির সঙ্গে। তাতে এদের হাত ছিল না। সেক্ষেত্রে তাঁদের অন্যায্য কারণ দেখিয়ে জিনিসপত্র আটকে রাখা হয়েছে। এই ঘটনার ৭ দিন কেটে গেছে। এখনও জিনিসপত্র রয়েছে। 

শিল্পী ও মিউজিক্যাল ট্রুপের লোকজন আন্দোলনে নামেন কাঁথিতে। সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে মিছিল করে এসে পৌঁছন রূপশ্রী বাইপাস মোড়ে। পথ অবরোধ চলে প্রায় ১ ঘণ্টা। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। গতকাল রাতে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক দু-পক্ষকে নিয়ে বৈঠক করেন। তাতেও রফাসূত্র মেলেনি। ইমেল করে মুখ্যমন্ত্রী থেকে জুনপুট কোস্টাল থানায় অভিযোগ জানানো হয়েছে। গতকাল রাতেই মেলা কমিটির ফের একটি অভিযোগ দায়ের করা হয় জুনপুট কোস্টাল থানায়। কন্ট্রাক্টর পলাতক। 

সেরা শিরোনাম

Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget