এক্সপ্লোর

DA Agitation: বকেয়া ডিএ-র দাবিতে অব্যাহত আন্দোলন, ফের কর্মবিরতির ডাক

২০, ২১ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক যৌথ মঞ্চের। গতকালই বাজেটে ৩% ডিএ ঘোষণা রাজ্য সরকারের। ৩ শতাংশ ডিএ-প্রাপ্তিতে খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মীরা। 

কলকাতা: বকেয়া ডিএ-র (DA) দাবিতে ফের কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের। ২০, ২১ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক যৌথ মঞ্চের। গতকালই বাজেটে ৩% ডিএ ঘোষণা রাজ্য সরকারের। ৩ শতাংশ ডিএ-প্রাপ্তিতে খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মীরা। 

ফের কর্মবিরতির ডাক: বাজেট রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ৩ শতাংশ হারে DA-র ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কিন্তু গতকালই আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা জানিয়ে দিয়েছেন এই ডিএ ঘোষণায় তাঁরা খুশি নন। আর এদিন আন্দোলনকারীরা জানিয়ে দিলেন ফের কর্মবিরতির পথে হাঁটবেন তাঁরা। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।                                                                        

কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। এখন মূল বেতনের ৩ শতাংশ হারে DA পান রাজ্য সরকারি কর্মীরা। তার সঙ্গে আরও ৩ শতাংশ, অর্থাৎ মূল বেতনের ৬ শতাংশ হাতে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এর ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক হবে ৩২ শতাংশ। এতে, একদমই খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রতিবাদে গতকাল কলকাতায় মিছিল করেন তাঁরা। শহিদ মিনার সংলগ্ন মাঠে মিছিল করা হয়। DA-সহ একাধিক দাবিতে, ১৭ ফেব্রুয়ারি, বিধানসভা অভিযানের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি। রাজ্যপালের কাছেও, ডেপুটেশন দেবে তারা। এদিকে DA-মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। ১৫ মার্চ, এই শুনানি হওয়ার কথা।               

এদিকে এদিন সল্টলেকে আশা কর্মীদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার। বেতন বৃদ্ধি-সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, বেতন বৃদ্ধি করতে হবে। দিতে হবে সরকারি স্বীকৃতি। আর এই দাবিতে সরব আশা কর্মীরা। এদিন বিক্ষোভ দেখাতে গিয়ে সল্টলেকে পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা বচসা শুরু হয়। 

আরও পড়ুন: Recruitment Scam : গ্রুপ ডি মামলায় ১৯১১ জনের বেতন ফেরতের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ

সেরা শিরোনাম

RG Kar Case: 'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
Nepal Flash Flood: অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
Kolkata News Update: স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
Landslide on Railway Track: লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget