এক্সপ্লোর

Jalpaiguri News:কাটমানি ফেরতের দাবিতে নির্মাণ সহায়ককে আটকে রেখে বিক্ষোভ ঠিকাদারদের

Contractors Agitate: কাটমানি ফেরতের দাবিতে নির্মাণ সহায়ককে আটকে রেখে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। ময়নাগুড়ি মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ অস্বীকার করেছেন ওই নির্মাণ সহায়ক।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কাটমানি (Cut Money) ফেরতের দাবিতে নির্মাণ সহায়ককে আটকে রেখে বিক্ষোভ (agitation) দেখালেন ঠিকাদাররা (contractors)। ময়নাগুড়ি (moinaguri) মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ অস্বীকার করেছেন ওই নির্মাণ সহায়ক। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। 

যা জানা গেল...  
যে কোনও ধরনের নির্মাণ কাজ হলেই পঞ্চায়েত সমিতির নির্মাণ সহায়ককে সেই কাজ বাবদ কাটমানি না দিলে উনি বিল পাশ করেন না, এই অভিযোগ দীর্ঘদিনের। তারই প্রতিবাদে এদিন ওই নির্মাণ সহায়ক ভূপালি বিশ্বাসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও ঠিকাদাররা। অভিযোগ, মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি ছোট ব্রিজ, কালভার্ট কাজ ও সিসি রোডের নির্মাণ কাজ হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই বিল পাশ করাতে গেলে টাকা চান নির্মাণ সহায়ক, এমনই বলছেন ঠিকাদাররা। বুধবার বিকেলে স্থানীয়-সহ বেশ কিছু ঠিকাদার গ্রাম পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখান। আটকে রাখা হয় নির্মাণ সহায়ককে।  মিঠুন রায় নামে এক ঠিকাদার যেমন অভিযোগ করেছেন, 'উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। নির্মাণ সহায়ক বিল পাশ করতে আমার থেকে ৬০ হাজার টাকা  চেয়েছিলেন। আমি ৫০ হাজার টাকা দিয়েছি। কিন্তু উনি বিল পাশ করেননি।  আমি বিষয়টি স্থানীয় তৃণমুল নেতাদের জানিয়েছিলাম। কিন্তু সকলেই পাশ কাটিয়ে চলে গিয়েছেন। তাই আমরা টাকা ফেরত চাইতে এসেছি।'

কী বলছেন অভিযুক্ত?
অভিযোগ অস্বীকার করে ভূপালির দাবি, 'যিনি চিৎকার করছেন, তাঁর নামে কোনও কাজ হয়নি। আর আমি কোনদিনই কারও থেকে ঘুষ নেননি।' এতেই শেষ নয়। নির্মাণ সহায়কের আরও দাবি, যাঁরা গণ্ডগোল করছেন তাঁরা আসলে ওই অফিসে মদ খাচ্ছিলেন। প্রধানকে বিষয়টি তিনি জানিয়েছেনও। এই নিয়ে মাধবডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা রায় বসুনিয়াকে প্রশ্ন করা হলে বলেন, 'কে কাকে ঘুষ দিয়েছেন, আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে। আর অফিসে মদ খাওয়া হয়েছে, এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।' তা হলে সত্যি কথা কে বলছেন? কাটমানির অভিযোগই বা কতটা সত্যি? প্রসঙ্গত, কাটমানি নেওয়ার অভিযোগে বহু বার বিদ্ধ হয়েছে তৃণমূল। ময়নাগুড়ির ঘটনাতেও কি সেরকম কোনও কিছু রয়েছে? বলবে সময়।   

আরও পড়ুন:'স্থায়ী নয়', নিয়োগপত্র পেয়েও কর্মস্থলে যোগ দিলেন না মালবাজারে হড়পা বানে নিহতের দাদা

সেরা শিরোনাম

Debraj Chakraborty : 'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন বিজেপি নেতারা
Debraj Chakraborty : 'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন বিজেপি নেতারা
West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
Sebaashray Camp News: 'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget