এক্সপ্লোর

SSC: চাকরি না পেয়েও অযোগ্যদের তালিকায় নাম! এসএসসির তালিকায় ফের বিতর্ক

SSC List: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নাম উঠে এল SSC-র প্রকাশিত অযোগ্যদের তালিকায়।  যাঁরা চাকরিই পাননি, তাঁরাই না কি অযোগ্য? আর, এ-নিয়েই এখন হইচই পড়ে গেছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: গত প্রায় দেড় বছর ধরে চাকরির দাবিতে, রোদ-জল-বৃষ্টির মধ্যে যাঁদের দিন কাটছে কলকাতার রাস্তায়, সেই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নাম রয়েছে SSC-র প্রকাশ করা অযোগ্যদের তালিকায়। আর এনিয়েই তৈরি হয়েছে বিতর্ক। সুমনা ভান্ডারী, ইলিয়াস বিশ্বাস থেকে আবু নাসের ঘরামি। এঁরা সকলেই চাকরির দাবিতে, সাড়ে ছ-শো দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন কলকাতার রাজপথে। অথচ, এই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নাম উঠে এল SSC-র প্রকাশিত অযোগ্যদের তালিকায়। 

যাঁরা চাকরিই পাননি, তাঁরাই না কি অযোগ্য? আর, এ-নিয়েই এখন হইচই পড়ে গেছে। বীরভূমের মল্লারপুরের বাসিন্দা সুমনা ভান্ডারী। সুমনা ২০১৬-র SLST-র নবম-দশমের ইংরেজির চাকরিপ্রার্থী। তাঁর নাম রয়েছে, ওয়েটিং লিস্টের ৪ নম্বরে। নিয়োগের পরীক্ষায় ৮৪ শতাংশের বেশি নম্বর পেয়েও, সুমনা এখনও চাকরি পাননি।                                                              

হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার, নম্বর বদল হয়েছে এরকম, ৯৫২ জনের OMR শিট প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, এঁদের সকলের ক্ষেত্রেই গাজিয়াবাদে অভিযান চালিয়ে সিবিআইয়ের উদ্ধার করা হার্ডডিস্কের সঙ্গে, কমিশনের সার্ভারে থাকা নম্বরের ফারাক রয়েছে। শুক্রবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ৯৫২ জনের স্কুলের নাম, বাবার নাম, রোল নম্বর এবং জন্ম তারিখ প্রকাশের নির্দেশ দিয়েছেন।                      

আরও পড়ুন, চিনে ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা! ফের কি ফিরতে চলেছে লকডাউন?

এই পরিস্থিতিতে, বিতর্কিত তালিকায় নাম থাকায় এদিন কমিশনে অভিযোগ জানাতে যান আন্দোলনরত চাকরিপ্রার্থী সুমনা ভান্ডারী। তিনি বলেন, "আমি এটায় অপমানিত হচ্ছি, চাকরি তো দিতেই পারল না। উল্টে অযোগ্যদের তালিকায় নাম।" এখানেই শেষ নয়, গান্ধীমূর্তির পাদদেশে সাড়ে ছশো দিনেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পরিচিত মুখ ইলিয়াস বিশ্বাস এবং আবু নাসের ঘরামি। দু-জনেই নবম-দশমের ইতিহাসের চাকরিপ্রার্থী। নাম রয়েছে ওয়েটিংলিস্টে। অথচ তাঁদেরই নাম রয়েছে এসএসসির অযোগ্যদের তালিকাতেও।

এ প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "ইতিহাসে ১ নম্বর করে বেড়েছে, তাদের নাম এখানে আছে। যাদের নম্বরে মিসম্যাচ হয়েছে, তাদের নাম চলে এসেছে।" যদিও, সুমনা ভান্ডারীর প্রশ্ন, তিনি মামলাও করেননি, তাঁর ১ নম্বরও বাড়েনি। তাহলে তাঁর নাম কী করে তালিকায় এল?

এসএসসি সূত্রে খবর, এই ৯৫২ জনের প্রত্যেকেরই নম্বর বদল হয়েছে। কেউ সাদা খাতা জমা দিয়ে ৫৩ পেয়েছেন। কেউ কয়েকটা উত্তর দিয়েও, চাকরির নিয়োগপত্রের সুপারিশ পেয়েছেন। যদিও, আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন, আদালতের নির্দেশে কারও প্রাপ্য ১ নম্বর বাড়লে, তাঁদের নাম অযোগ্যদের তালিকায় আসবে কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget