এক্সপ্লোর

Covid Lockdown: চিনে ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা! ফের কি ফিরতে চলেছে লকডাউন?

Lockdown: চিনে ভয়ঙ্কর হারে বাড়ছে করোনার সংক্রমণ। হাসপাতাল থেকে শ্মশান-সর্বত্র লম্বা লাইন। চিনের এই ভয়ঙ্কর ছবির জেরে উদ্বেগ ভারতেও। 

কৃষ্ণেন্দু অধিকারী এবং সন্দীপ সরকার, কলকাতা: লকডাউন (Lockdown), সামাজিক দূরত্ববিধি (Social Distancing), স্যানিটাইজার (Santitizer), নাইট কার্ফু (Night Curfew)। গত কয়েক বছরে এই শব্দগুলোর সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়েছি আমরা। আবারও কি সেই পরিস্থিতি আসতে চলেছে? এই উদ্বেগ এবং উৎকণ্ঠা সবার মনেই কমবেশি রয়েছে।                              

২০২০ সালে চিনে লুনার ইয়ারের পর কার্যত রকেট গতিয়ে ছড়িয়েছিল করোনার সংক্রমণ। তার প্রায় ৩ বছর পর, সেই এক পরিস্থিতি। চিনে ভয়ঙ্কর হারে বাড়ছে করোনার সংক্রমণ। হাসপাতাল থেকে শ্মশান-সর্বত্র লম্বা লাইন। চিনের এই ভয়ঙ্কর ছবির জেরে উদ্বেগ ভারতেও। 

আর সকলের মনে একটাই প্রশ্ন? ফের কি লকডাউনের যন্ত্রণা সহ্য করতে হবে? ফের রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যাবে? ফের কি চাকরি যেতে পারে? আবারও শয়ে শয়ে কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরতে হবে? মনের কোনে উঁকি দিচ্ছে, ২০২০-র লকডাউনের পুরনো এই ছবিগুলো।

লকডাউনের সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় অর্থনীতি। লকডাউনের সময় কাজ হারানো অসংখ্য় মানুষ এখনও রুজি-রুটির খোঁজে। এরওপর বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা দেদারে ছাঁটাই করতে শুরু করেছে। সরকারের গালভরা নানা প্রতিশ্রুতির মধ্যেই CMIE-র পরিসংখ্যান বলছে, গত রবিবার শেষ হওয়া সপ্তাহে (১৮ ডিসেম্বর) দেশের শহরাঞ্চলে কর্মহীন মানুষের হার পৌঁছল ১১ শতাংশের দোরগোড়ায়। আর গোটা দেশের বেকারত্বের হার ৮.৮৫%। 

আরও পড়ুন, মৃতদেহেও বহাল তবিয়তে বাসা বাঁধছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট, দাবি জাপানের একদল গবেষকের

এই পরিস্থিতিতে, বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন কোনওমতেই করোনা মোকাবিলার পথ হতে পারে না। বিশ্বজুড়ে যেখানে মন্দা মাথাচাড়া দিচ্ছে, তখন লকডাউন মানে অর্থনীতির কোমর আরও ভেঙে দেওয়া। সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া। চিনে করোনার জেরে এখন হাহাকার হলেও, ভারতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাই লকডাউন একদমই নয়। তবে সামনেই বড় দিন, বর্ষবরণ। প্রচুর লোকের সমাগম। তাই জীবন চলুক নিজস্ব গতিতে, তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করে।

চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, "মানুষ ঠেকে শিখেছে, আবার আগের মতো পরিস্থিতি, প্রচুর লোকের চাকরি গেছে, খেতে পাচ্ছে না। সেটা নিচ্ছই চাইব না। তবে আমাদের সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে।" এমআর বাঙ্গুর হাসপাতালের চিকিৎসক শিশির নস্কর বলেন, "রোগ থাকবে, সামাজিক অনুষ্ঠান তো বন্ধ করা যাহে না। সবাই মেনটেন করলে রোগ ছড়াবে না।" 

বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতাই করোনার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার।

 

সেরা শিরোনাম

পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget