এক্সপ্লোর

West Midnapore News: ভুল বলছে কুড়মিরা, মন্তব্য করে এবার বিতর্কে ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী

কুড়মিদের নিয়ে তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতির মন্তব্যের জেরে যখন জঙ্গলমহলে উত্তেজনার পারদ চড়ছে তখন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক।

সৌমেন চক্রবর্তী ও সন্দীপ সমাদ্দার, পশ্চিম মেদিনীপুর: ভুল বলছে কুড়মিরা (Kurmi)। এই মন্তব্য করে এবার বিতর্ক বাড়ালেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তাঁর দাবি, সিআরআই রিপোর্টের ওপর জাস্টিফিকেশেন দিয়েছে রাজ্য সরকার। পাল্টা কুড়মি সমাজের দাবি, রাজ্য সরকার কোনও জাস্টিফেকেশন পাঠায়নি। এই আবহে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে বয়কটের ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ। 

পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) তৃণমূল (TMC) কংগ্রেস জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির কথায়, কিছু স্বঘোষিত কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানি নেতাদের মতো কুড়মি ভাইবোনদের ভুল বুঝিয়ে ... আমার ধারণা, বিজেপি (BJP) তাদের উস্কানি দিয়ে, সিপিএম (CPM) তাদের উস্কানি দিয়ে দিল্লিতে (Delhi) কুড়মি ভাইদের আন্দোলন করতে দিচ্ছে না, যা করার এই বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে। 

কুড়মিদের নিয়ে তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতির মন্তব্যের জেরে যখন জঙ্গলমহলে উত্তেজনার পারদ চড়ছে তখন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। এবার কুড়মি সমাজেরই প্রতিনিধি শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahata) দাবি, কুড়মিরা (Kurmi) ভুল বলছে। 

তৃণমূল বিধায়ক ও ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর কথায়,অনেক কিছু কুড়মি সমাজ ভুল বলছে। সিআরআইয়ের ওপর জাস্টিফায়েড রাজ্য সরকার করে দিয়েছে। একই জাস্টিফাইডের উপর তামাড়িয়ারা এসটি হয়েছে। এখনও আলোচনার পথ খোলা আছে। 

যা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে কুড়মি সমাজ। কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতোর কথায়, রাজনৈতিক চাপে এসব বলছেন। জঙ্গলমহলে মাইকের চঙ্গা বাধা আছে, আর মেশিন আছে কলকাতায়। সেই রকমই অবস্থা শ্রীকান্তের। যদি রাজ্য সরকার রিপোর্ট পাঠালেও জাস্টিফিকেশন করেনি। কেন্দ্র চেয়ে পাঠালেও দেয়নি। আমাদেরকে কপি দিক, আমরা তাহলে আন্দোলন তুলে নেব।

অজিত মাইতির কুড়মিদের নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে সোমবারই ক্ষমা চান মুখ্যমন্ত্রী। আর এই আবহে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election)  তৃণমূলকে বয়কটের ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ। 

কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনা কোড-সহ সারনা ধর্মের স্বীকৃতি। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার মতো দাবিগুলি নিয়ে আন্দোলনে অনড় তারা। ২০ সেপ্টেম্বর তিন রাজ্যে ফের রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। 

আরও পড়ুন: Coochbehar News: 'উত্তরবঙ্গের সব আসনেই প্রার্থী দেবে বিজেপি, বাধা দিলে প্রতিরোধ হবে', হুঙ্কার বিজেপি নেতা

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget