এক্সপ্লোর

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

সম্প্রতি আলিপুরদুয়ারের এক ব্যবসায়ীর থেকে দাবি মতো তোলার টাকা না পেয়ে, ওই ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করারও অভিযোগ ওঠে ওই তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডলের বিজেপি সহ-সভাপতির বিরুদ্ধে

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের তোলাবাজি কাঁটায় বিদ্ধ বিজেপি। দাবি মতো তোলা না পেয়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল কোচবিহারের বিজেপি নেতাকে। দলের নেতা বলে রেয়াত নয়, স্পষ্ট বার্তা দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। তারপরও অভিযোগ থামছে না। এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল কোচবিহারের দাপুটে বিজেপি নেতাকে।

ধৃত বিশ্বজিৎ তালুকদার তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি। অভিযোগ, অসম-বাংলা জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও পাথর বোঝাই ডাম্পার থেকে নিয়মিত মোটা অঙ্কের তোলা আদায় করতেন তিনি। এখানেই শেষ নয়। 

সম্প্রতি আলিপুরদুয়ারের এক ব্যবসায়ীর থেকে দাবি মতো তোলার টাকা না পেয়ে, ওই ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করারও অভিযোগ ওঠে ওই তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডলের বিজেপি সহ-সভাপতির বিরুদ্ধে। বক্সীরহাট থানায় বিজেপি নেতা বিশ্বজিৎ তালুকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। 

শুক্রবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানা। ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে সরব হয়েছে দলেরই একাংশ। কোচবিহারের বিজেপি নেতা কমল দাস বলেন, 'উনি প্রতিদিন পণ্যবাহী গাড়ি থেকে মাছ, পোলট্রি, সুপারি এবং... গাড়ি যেভাবে যায় প্রতিনিয়ত উনি তোলাবাজি শুরু করে দিয়েছেন। গত পরশুদিন এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। উনি আজকে যেভাবে বিজেপির নাম ভাঙিয়ে তোলাবাজি করছে আমরা এরকম বিজেপি নেতা চাই না। তাঁর উপযুক্ত শাস্তি চাই।' 

কোচবিহারের সহ সভাপতি বিরাজ বসু বলেন, 'দলের যে কোনও কর্মী যদি অনৈতিক কাজ করে, তাহলে দল কঠোর ব্যবস্থা নেবে।' এর আগে একাধিকবার তোলাবাজি থেকে দলের নেতা-কর্মীদের দূরে থাকার বার্তা দিয়ে কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতিকে।             

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি ভুল বলছি।' 

পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।                                               

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
Advertisement

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget