এক্সপ্লোর

Cooch Behar Fire : কোচবিহারে বিধ্বংসী আগুন, ঝলসে গেল মা ও ছেলে

Cooch Behar Fire Update : সকালে ৫ তলার একটি ফ্ল্যাট  থেকে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরতে দেখেন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  নিউ কদমতলা এলাকায় ভয়াবহ আগুন। গ্রাসে প্রাণ। আরও ভয়ঙ্কর খবর বয়ে আনতে পারে এই অগ্নিকাণ্ড। 
মঙ্গলবার কোচবিহারে একটি ৫ তলা বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। আটকা পড়ে ঝলসে যান দুজন। পুলিশ সূত্রে খবর,  সকালে ৫ তলার একটি ফ্ল্যাট  থেকে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরতে দেখেন। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু ততক্ষণে হয়ত সব শেষই হয়ে গিয়েছে। 

ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। এরপর দমকল কর্মীরা দরজা ভেঙে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়ির ৫ তলার ফ্ল্যাটে থাকতেন মা ও ছেলে ।  কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।  

গত ১৩ ফেব্রুয়ারি কলকাতার নারকেলডাঙায় দোতলা বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। রাত সাড়ে ১০টা নাগাদ পরপর দুটি বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। ঘিঞ্জি এলাকা হওয়ায় সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। শেষপর্যন্ত ৮টি ইঞ্জিনের দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সম্ভবত রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে কোচবিহারে এই অগ্নিকাণ্ডের উৎস কী, তা এখনও জানা যায়নি। 

গত ৩ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার উস্তির হটুগঞ্জ বাজারে বিধ্বংসী আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় ৪-৫টি দোকান। রাত সাড়ে ১২টা নাগাদ হটুগঞ্জ বাজারের একটি দোকানে আগুন লাগে। কেউ টের পাওয়ার আগেই আগুনের গ্রাসে চলে যায় পরপর কয়েকটি দোকান। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়ে যায় ব্যবসায়ীদের। 

আরও পড়ুন :

জয়ের ধারা অব্যাহত রাখতে বালুরঘাটে শশী পাঁজা, হল ম্যারাথন বৈঠক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget