এক্সপ্লোর

Cooch Behar News: রাজ্যে ফের গ্রেফতার অনুপ্রবেশকারী, জালে ৫ বাংলাদেশি

Cooch Behar Infiltration: কোচবিহারের মেখলিগঞ্জে গ্রেফতার ৫ বাংলাদেশি

কলকাতা: রাজ্যে ফের গ্রেফতার অনুপ্রবেশকারী, জালে ৫ বাংলাদেশি। কোচবিহারের মেখলিগঞ্জে গ্রেফতার ৫ বাংলাদেশি। ভারতে অনুপ্রবেশের পর মেখলিগঞ্জে আশ্রয় নেয় ৫ বাংলাদেশি। মেখলিগঞ্জ থানার অভিযানে পাকড়াও। ধৃতরা বাংলাদেশের লালমণির হাটের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার ভারত ও বাংলাদেশের সিম। 

আরও পড়ুন, শোভন থেকে সৌগত, ভাইদের কপালে ফোঁটা দিলেন রাজনৈতিক নেতা-নেত্রীরা

বিহারের পর পশ্চিমবঙ্গেও, এবার ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর এই আবহেই রাজনৈতিক তরজার কেন্দ্রে রয়েছে অনুপ্রবেশ ইস্যু। অনুপ্রবেশ ঠেকানো নিয়ে এবার রাজ্য় প্রশাসনের কোর্টেই বল ঠেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! এমনকী, অনুপ্রবেশকারী ঠেকাতে পশ্চিমবঙ্গে সোজা সরকার পরিবর্তনেরও ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে, অনুপ্রবেশ ইস্যুতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল থেকে সিপিএম-কংগ্রেস-ও।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে, দেশের প্রধানমন্ত্রী কে হবে, সেটা বিদেশিরা ঠিক করবে নাকি? তৃণমূল কংগ্রেসের সাংসদ  কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন,  BSF, CISF কার হাতে থাকে? ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে এখন চূড়ান্ত তৎপরতা।বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ SIR-এর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।এই আবহে এরাজ্য়ে বাগযুদ্ধের কেন্দ্রবিনদুতে উঠে আসছে অনুপ্রবেশ ইস্য়ু! একদিকে, অনুপ্রবেশকারী ইস্য়ুতে তৃণমূলকে নিশানা করছে বিজেপি।অন্য়দিকে, মোদি সরকার অনুপ্রবেশ ঠেকাতে ব্য়র্থ বলে অভিযোগ করছে তৃণমূল!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফের অনুপ্রবেশ নিয়ে রাজ্য় প্রশাসনের ঘাড়ে দায় ঠেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সীমান্ত এলাকা পুরোপুরি ভাবে ফেন্সিং দিয়ে মুড়ে ফেলা সম্ভব নয়। সেখানে ২৪ ঘণ্টা নজরদারিও অসম্ভব।  কিন্তু, অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে প্রথমে কোথায় যায়? কোনও গ্রামে তো যায়। সেখানকার প্রশাসন জানে না, গ্রামে অচেনা ২৫ জন এসে থাকতে শুরু করেছেন? স্থানীয় থানার কাছে কোনও খবর নেই? 

পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। এরপর পশ্চিমবঙ্গের নাম করে অনুপ্রবেশ ইস্য়ুতে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, কেন গুজরাতে অনুপ্রবেশ সমস্যা নেই? কেন রাজস্থানে নেই? কেন অসমে এই সমস্যা মেটানো গেছে? কারণ এই সব রাজ্যে বিজেপির সরকার আছে। অনুপ্রবেশ হচ্ছে, কারণ বাংলা ও ঝাড়খণ্ডের প্রশাসন ও থানার কাছে নির্দেশ আছে, রেড কার্পেট পেতে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাতে হবে, ওরা ভোট দেয়। 

তৃণমূল কংগ্রেস সাংসদ  কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন,২০১৪ থেকে তো ওর হাতে রয়েছে। ওর হাতে তো নির্বাচন কমিশন রয়েছে। করেছে কারা? BSF, CISF কার হাতে থাকে? তাহলে অমিত শাহ একটা অযোগ্য় মন্ত্রী। অমিত শাহ তাহলে একটা অযোগ্য় স্বরাষ্ট্রমন্ত্রী। যার সময়ে বিদেশিরা বাইরে থেকে ঢুকেছে। অমিত শাহর মন্তব্য় নিয়ে সুর চড়িয়েছে সিপিএম-কংগ্রেসও।সিপিএম কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী বলেন, ২০২৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ। উনি কি বিদেশিদের ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? যাদের দ্বারা উনি নির্বাচিত হয়েছেন, সেই লিস্টটা ফেলে দিন। তারপরে কারা কারা বাড়তি অনুপ্রবেশকারী হল ধরে বের করে দিন। যা ওঁর করার কথা সেটা উনি করতে পারছেন না। সেটা মানুষের ঘাড়ে ফেলে দিচ্ছেন। 

সেরা শিরোনাম

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget