এক্সপ্লোর

Cooch Behar News: BSF-র বিরুদ্ধে যুবককে 'পিটিয়ে খুনের' অভিযোগ কোচবিহারে

Cooch Behar ফের বিএসএফ-র হাতে সীমান্তের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ কোচবিহারে। ভারত-বাংলাদেশ সীমান্তে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের বিএসএফ-র (BSF) হাতে সীমান্তের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ কোচবিহারে। কোচবিহারের শীতলকুচি থানা এলাকার বড়মরিচা ভারত-বাংলাদেশ সীমান্তে (Border Area) এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবারের দাবি,' জুলাল মিয়া নামে ওই যুবককে পিটিয়ে খুন করেছে বিএসএফ।'এই নিয়ে শীতলকুচি থানায় বিএসএফের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিএসএফের তরফ থেকে জুলাল মিয়া নামে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই যুবকের পরনে বিএসএফের পোশাক ছিল। যদি ওই যুবকের পরিবারের দাবি, 'নিরীহ ওই যুবককে মারধর করে মেরে ফেলেছে বিএসএফ।' আজ ঘটনাস্থলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এই ঘটনার তীব্র সমালোচনা করেছে তৃণমূল। যদিও বিএসএফের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

অতীতেও এমন অভিযোগ উঠেছিল কৌচবিহারে। কোচবিহারের তুফানগঞ্জে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। জখম হয়েছিল ২ জন। মৃতদেহ ঘিরে এরপর বিক্ষোভ দেখিয়েছিল এলাকাবাসী। এমনকি পুলিশকে দেহ নিতে বাধা পর্যন্ত দেওয়া হয়েছিল। শেষমেষ স্থানীয় বিধায়কের আশ্বাসে মৃতদেহ নিয়ে যায় পুলিশে। বিএসএফ-এর অবশ্য দাবি করা হয়েছিল সেবার, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বাধ্য হয়ে গুলি চালিয়েছিলেন জওয়ানরা। 

বাইশ সালের অক্টোবারে, নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জে বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হয়েছিল এক পাচারকারীর। গরু পাচারে বাধা দিতে গেলে জওয়ানদের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় সেবার পাচারকারীরা। পাল্টা গুলিতে মৃত্যু হয়েছিল পাচারকারীর। গরু পাচার মামলার তদন্তে সক্রিয় সিবিআই, ইডি- দুই কেন্দ্রীয় সংস্থা। বিএসএফ সূত্রে খবর, নদিয়ার কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর বর্ডারে ১৫-২০ জন দুষ্কৃতী গরু পাচারের চেষ্টা করছিল। জওয়ানরা তাদের ধাওয়া করলে, ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। শূন্যে গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা। তা সত্ত্বেও দুষ্কৃতীরা মারধর চালিয়ে যায়। পরিস্থিতি সামলাতে পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। 

আরও পড়ুন, 'বাম আমলে মেধা অনুযায়ী চাকরি হয়নি, তৃণমূল জমানায়..' ? বিস্ফোরক শুভেন্দু

বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়। বাকিরা বাংলাদেশের দিকে পালায়। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র জানিয়েছিলেন, পাচারকারীদের ছক ভেসতে যাওয়ায় তারা জওয়ানদের উপর হামলা চালায়। আগেও বহুবার জওয়ানরা গুরুতর আহত হয়েছেন। আত্মরক্ষার জন্য ও পাচার রুখতে কড়া পদক্ষেপ নেয় বিএসএফ। তার জন্য মাঝেমধ্যে পাচারকারীদের ভয়ঙ্কর পরিণতি হয়।

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget