এক্সপ্লোর

Coochbehar News: হাসপাতালে অব্যবস্থার অভিযোগ, সরব কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক

Coochbehar Medical College: কোচবিহার MJN মেডিক্যাল কলেজকে বঞ্চিত করছে রাজ্য সরকার (West Bengal)। কোচবিহার মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে এভাবেই সরব হলেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহার মেডিক্যাল কলেজের (Coochbehar Medical College) অব্যবস্থা নিয়ে সরব হলেন বিজেপি বিধায়ক (BJP MLA) নিখিলরঞ্জন দে। তাঁর অভিযোগ, বঞ্চনা করছে রাজ্য সরকার। অভিযোগ মানতে নারাজ জেলার তৃণমূল সভাপতি ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান।

হাসপাতালের অব্যবস্থা নিয়ে সরব বিজেপি বিধায়ক: পর্যাপ্ত চিকিৎসক না থাকায় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেক ক্ষেত্রে জেলার বাইরে যেতে হচ্ছে। কোচবিহার MJN মেডিক্যাল কলেজকে বঞ্চিত করছে রাজ্য সরকার (West Bengal)। কোচবিহার মেডিক্যাল কলেজের (Coochbehar Medical College)  অব্যবস্থা নিয়ে এভাবেই সরব হলেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। পাশাপাশি কোচবিহার দক্ষিণের বিধায়কের অভিযোগ, রোগী কল্যাণ সমিতির সদস্য হওয়া সত্ত্বেও তাঁকে ডাকা হয় না কোনও বৈঠকে।

কোচবিহার দক্ষিণের (Coochbehar South) বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, “বিধানসভাতেও (West Bengal Assembly) বিষয়টা তুলেছি। ডাক্তার ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরব, রোগীকল্যাণ সমিতির বৈঠকে ডাকা হয় না।’’ সূত্রের খবর, বর্তমানে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসেবে রয়েছেন মাত্র ১৫ জন চিকিত্সক। ১২ জুলাই, রাজ্যের তরফে আরও ২৭ জন সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে। তাঁরা এখন কাজে যোগ না দেওয়ায় আগের পরিস্থিতির পরিবর্তন হয়নি।

যদিও, বিজেপি বিধায়কের বঞ্চনার অভিযোগকে মানতে নারাজ জেলার তৃণমূল সভাপতি ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান।  কোচবিহার মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের দাবি, “ভিত্তিহীন অভিযোগ। ওনাকে ডাকা হয়। ব্যস্ত থাকেন, আসেননা। দারুণ পরিষেবা দিচ্ছে মেডিক্যাল কলেজ।’’ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কোচবিহার MJN হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করে রাজ্য সরকার। তৃতীয়বার ক্ষমতা দখলের পর ১ বছর পেরোলেও পিছু ছাড়ছে না পুরনো অভিযোগ।

আরও পড়ুন: Hooghly Crematorium: দ্বিগুণেরও বেশি টাকায় শ্মশানেও তৎকাল পরিষেবা! পুরসভার সিদ্ধান্তে উঠছে প্রশ্ন

 

সেরা শিরোনাম

Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget