এক্সপ্লোর

Cooch Behar News : কোচবিহারে TMC নেতা 'খুনে অধরা' , CBI তদন্ত দাবি করল খোদ নিহত শাসক নেতার পরিবার

Cooch Behar TMC Leader Murder Case : কোচবিহারের ভরা বাজারে তৃণমূল নেতাকে গুলি করে খুন!ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, কী প্রতিক্রিয়া নিহত তৃণমূল নেতার পরিবারের ?

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল নেতা খুনে অধরা , CBI তদন্ত দাবি করল খোদ নিহত শাসক নেতার পরিবার। নিহত তৃণমূল নেতার মা ও পঞ্চায়েত প্রধান কুন্তলা রায় বলেন,'এটা যদি পুলিশের ব্যর্থতা হয়, সিবিআই তদন্ত আমাদের অবশ্যই দরকার হবে।'কোচবিহারের ভরা বাজারে তৃণমূল নেতাকে গুলি করে খুন!ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এবার এই ঘটনায়, CBI তদন্ত দাবি করল খোদ নিহত তৃণমূল নেতার পরিবার। 
 
শনিবার ফিল্মি কায়দায় খুন করা হয় করা কোচবিহার ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতিকে। বাইকে করে ২ দুষ্কৃতী এসে তৃণমূলের যুব নেতাকে সামনে থেকে গুলি করে।প্রথমে তাঁর পায়ে গুলি লাগে, সেই অবস্থায় পালানোর চেষ্টা করেন তিনি। তখন মৃত্যু নিশ্চিত করে মাথায় গুলি করে অভিযুক্তরা।এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায়, পুলিশের বিরুদ্ধে আর আস্থা রাখতে পারছে না পরিবার। সিবিআই তদন্ত দাবি করছেন খোদ নিহত তৃণমূল নেতার মা। যিনি কোচবিহারের  ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানও।

নিহত তৃণমূল নেতার মা ও পঞ্চায়েত প্রধান  কুন্তলা রায় বলেন, এটা পুলিশের ব্যর্থতা। আমি মনে করব এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ ইচ্ছা করলে সবই করতে পারে কিন্তু কেন যে এরা করছে না, কী ব্যাপার এটা আমি বুঝতে পারছি না। দুটো থানা এখানে। পুণ্ডিবাড়ি থানা, কোতোয়ালি থানা। দুই জায়গার মাঝখানের ঘটনা। তার মধ্যে দুই জায়গার পুলিশ এখনও অবধি আসামি ধরতে পারল না এটা কি বাস্তব? সিবিআই তদন্ত আমার একান্ত প্রয়োজন।

নিহত তৃণমূল নেতার বাবা  মহিম রায় বলেন, প্রয়োজন পড়লে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব। আমি ব্যক্তিগতভাবে যাব মুখ্যমন্ত্রীর কাছে। তাৎপর্যপূর্ণভাবে, এই নিয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র  পার্থপ্রতিম রায় বলেন, পুলিশ তৎপর রয়েছে। কিন্তু এই তৎপরতাটাকে লক্ষ্য়ে পৌঁছতে হবে। অতি সত্বর এই ঘটনার কিনারা করতে হবে। যত দিন যাচ্ছে, সংশয় কিন্তু বাড়ছে। আস্থায় কোথাও একটা চিড় ধরছে। এই জায়গাটা পুলিশকে উপলব্ধি করে, পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক এটা আমরা চাই। 
 
 কোচবিহার  বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন,'এটার যদি সঠিক ও পূর্ণাঙ্গ তদন্ত হয়, তাহলে তৃণমূলের রাঘব বোয়ালদের এখানে জড়িত থাকার সম্ভাবনা থাকতে পারে। সেইজন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি এটার সিবিআই তদন্ত হোক।'সব মিলিয়ে ভোটের আগে কোচবিহারে ফের এক তৃণমূল নেতার খুনের ঘটনায় উত্তপ্ত জেলার রাজনীতি। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget