এক্সপ্লোর

Coochbehar Accident: মাথাভাঙায় চাকা খুলে ডোবায় পড়ল গাড়ি, ডুবে মৃত্যু তিন আরোহীর 

দ্রুত গতিতে যাওয়ার সময় চাকা খুলে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি জলাশয়ে পড়ে যায়। জলাশয়ে পড়ে যাওযায় গাড়ি থেকে বেরোতে পারেননি তিন যাত্রী।



শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা (কোচবিহার): কোচবিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুর তিন জনের। আজ দুপুরে জয়গাঁ থেকে কোচবিহারের মাথাভাঙা  যাওয়ার সময়  রুইডাঙা এলাকায় একটি গাড়ি রাস্তার পাশে ডোবাতে পড়ে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। দ্রুত গতিতে যাওয়ার সময় চাকা খুলে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি জলাশয়ে পড়ে যায়। জলাশয়ে পড়ে যাওযায় গাড়ি থেকে বেরোতে পারেননি তিন যাত্রী। জলে ডুবে তাঁদের মৃত্যু হয়।  নিহতদের পরিচয় জানা গিয়েছে।  তাঁদের নাম বাহুরুদ্দিন মিয়া (৬২) আকবর হোসেন (৪০) সাজিউদ্দিন (৩৮)।  পরে পুলিশ ও স্থানীয় মানুষদের সহায়তায় উদ্ধার করা হয়।

গত অগাস্টের শেষ সপ্তাহে জলপাইগুড়িতে  পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ জনের। ময়নাগুড়ি  ভুস্কাডাঙ্গা এলাকায় সন্ধেবেলায় এই দুর্ঘটনা ঘটে৷ ঘটনায় ২ জন মোটর সাইকেল আরোহী সহ ১ জন গাড়ির চালক নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ২ জনের বাড়ি জলপাইগুড়িতে। নিহতরা হলেন ২৯ বছরের রিকু মোহন্ত। তাঁর বাড়ি জলপাইগুড়ি শক্তিনগর এলাকায়। অপর বাইক আরোহীর হলেন ২৭ বছরের তন্ময় বিশ্বাস। তাঁর বাড়ি জলপাইগুড়ি নিউটাউন পাড়া এলাকায়৷ জানা গিয়েছিল, এই ২ জন একটি বেসরকারি ফিনান্স কোম্পানিতে কাজ করতেন। ঘটনার দিন সন্ধে নাগাদ চ্যাংরাবান্ধ্যা থেকে মোটর সাইকেলে চেপে ময়নাগুড়ির দিকে আসছিলেন  এই ২ জন। সেই সময় উল্টোদিক থেকে একটি স্করপিও গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের মোটর সাইকেলে। এরপর স্করপিওটি গাছের মধ্যে ধাক্কা মারলে স্করপিওর চালকেরও মৃত্যু হয়। এরপর ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে।

 কয়েকদিন আগে বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যাঙ্ক কর্মচারীর। ঘটনাটি ঘটেছিল বাঁকুড়া সদর থানার বাঁকুড়া- খাতড়া রাজ্য সড়কের চতুরডিহি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিব্যেন্দু শেখর পাত্র ( ৪৪)। একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ক্যাশিয়ার ছিলেন তিনি।  স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন  সকালে শুনুকপাহাড়ী ব্যাঙ্কে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। মোটর বাইকে যাবার পথে বাঁকুড়া - খাতড়া রাস্তায় চতুরডিহি এলাকায়  খাতড়ামুখী একটি  বাস তাঁকে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিতসকরা মৃত বলে ঘোষনা করে।

সেরা শিরোনাম

West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget