এক্সপ্লোর

Coochbehar News: চিন্তার দিন শেষ, পুজোর আগেই নতুন রুটে শুরু হচ্ছে বাস পরিষেবা

Bus Service: পুজোর সময় ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে থাকে, এই পরিস্থিতিতে অনেকেই বাসে যাতাযাত করেন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পুজোর (Durga Puja 2024) আগে খুশির খবর রাজ্যের বাসিন্দাদের জন্য। উত্তর থেকে দক্ষিণে একজোড়া বাস পরিষেবা চালু হচ্ছে। এই সপ্তাহ থেকেই চালু হতে চলেছে কোচবিহার-কলকাতা নতুন বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসি ও নন এসি দুই পরিষেবাই মিলবে। 

শুরু হচ্ছে বাস পরিষেবা: পুজোর সময় ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। এই পরিস্থিতিতে অনেকেই বাসে যাতাযাত করেন। কিন্তু কোচবিহার কলকাতার মধ্যে বাস পরিষেবা নেই বললেই চলে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি ও একটি বেসরকারি বাস চালু রয়েছে। তাই অনেককে শিলিগুড়ি গিয়ে বাস ধরতে হয়। তবে যাত্রী পরিষেবা দিতে উদ্যোগী হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এবার এই রুটে দুটি নতুন বাস চালু হচ্ছে। যার মধ্যে একটি এসি ও আরেকটি নন এসি বাস। এসি বাসটি সপ্তাহে তিন দিন এবং নন এসি বাসটি প্রতিদিন চলবে। আজ এই কথা জানালেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়াও পুজোর সময় বয়স্ক ব্যাক্তিদের বাসে করে ঠাকুর দেখানোর পরিকল্পনা নিয়েছে সংস্থা। কয়েক বছরে একাধিক নতুন বাস পেয়েছে এই সংস্থা। আয়ও বেড়েছে। তাই কাজে আরও উৎসাহিত করতে এবার ৩৮ জন কর্মীকে পুরস্কৃত করা হবে বলে জানান সংস্থার চেয়ারম্যান। 

এর আগে মহিলাদের জন্য বাস পরিষেবার কথা ঘোষণা করেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। যা রাজ্যে এই প্রথম। পুজোর আগেই এই বাস পরিষেবা শুরু হবে বলেও জানায় সংস্থায়। গত সপ্তাহে শিলিগুড়িতে পরিবহন নিগমের সঙ্গে বোর্ড মিটিংয়ের পরে এই সিদ্ধান্ত জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানিয়েছিলেন, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত এই বাস সার্ভিস চালু হতে চলেছে। এই বাস পরিষেবা মূলত অফিস টাইমেই চালু থাকবে। পাশাপাশি সংস্থার চেয়ারম্যান জানান, মহিলাদের নিরাপত্তার স্বার্থে দূরপাল্লার পুরোনো গাড়িগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।                                                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Ghatal Flood: জল যন্ত্রণা ঘাটালে, জল পেরিয়ে হাসপাতালে শিশু ও অন্তঃসত্ত্বারা

সেরা শিরোনাম

Kolkata News : সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget