এক্সপ্লোর

Ghatal Flood: জল যন্ত্রণা ঘাটালে, জল পেরিয়ে হাসপাতালে শিশু ও অন্তঃসত্ত্বারা

West Midnapore: রাজ্যের বিভিন্ন জেলায় উদ্বেগ বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি। এই অবস্থায় এবার ঘাটালে স্পিড বোটের সাহায্য হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা।

সোমনাথ দাস, ঘাটাল: দুই মেদিনীপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমলেও জল যন্ত্রণার ছবি সর্বত্র। আর বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে ঘাটালবাসীর। এখনও বদল হল না সেই ছবির। বন্যা কবলিত এলাকায় এবার স্পিড বোটের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শিশু ও অন্তঃসত্ত্বাদের। 

রাজ্যের বিভিন্ন জেলায় উদ্বেগ বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি। সেই তালিকায় রয়েছে ঘাটালও। চিকিৎসার জন্য নবজাতক শিশু ও গর্ভবতী মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হয় ঘাটাল হাসপাতালে। এদিন প্রায় ৫ কিলোমিটার স্পিড বোটের মাধ্যমে হাসাপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সিভিল ডিফেন্স ও ঘাটাল থানার পুলিশ কর্মীরা বন্যা কবলিত এলাকার মানুষকে এই ভাবেই বেশ কয়েকদিন ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি প্লাবিত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। শুকনো খাবার, ত্রিপল, ত্রাণ কিট সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিতরণ করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। 

ডিভিসির ছাড়া জলে দুই মেদিনীপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কংসাবতীর বাঁধ ভেঙেছে। জল বইছে জাতীয় সড়কের ওপর দিয়ে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আগামী দিনে কী খাবেন, তা নিয়ে আশঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পাঁশকুড়া স্টেশন, বিডিও অফিস-সহ শহরের ১৮টি ওয়ার্ডই জলমগ্ন। ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও হু-হু করে জল ঢুকতে শুরু করেছে। দেখা দিয়েছে খাবার জলের সমস্যা। পরিস্থিতি মোবাবিলায় নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF। বানভাসী বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে উঁচু জায়গায়।

এদিন ঘাটালের পথে মানুড় গ্রামে সুকান্ত মজুমদারের কনভয়ের একাংশ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। সুকান্ত মজুমদারের দাবি, তাঁকে তৃণমূল নেতা ভেবে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তিনি বলেন, "স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখাচ্ছিল। তাঁরা বলছিল যে তৃণমূল নেতারা কোথায়? আমার কাছে তাঁরা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে? তাঁরা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে। দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তাঁরা হাতে চ্যালা কাঠ নিয়ে অপেক্ষা করছে। ওরা ভেবেছে যে তৃণমূলের কোনও নেতা এসেছে। কালকে আমরা চাল, ডাল ও জল ওই এলাকায় পৌঁছে দেব।মুখ্যমন্ত্রী ও তাঁর দলের লোকেদের এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁরা গুমনামী বাবা হয়ে গেছে এমন অবস্থা।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal Hospital Security: হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের, কী নির্দেশ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget