এক্সপ্লোর

Coochbehar Dihata Bypoll:দিনহাটায় ভোটের আগে বিএসএফ আধিকারিকদের সঙ্গে দিলীপদের সাক্ষাৎ নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের

বুধবার BSF-এর কোচবিহার সেক্টরের সদর দফতরে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  বিএসএফ আধিকারিকদের সঙ্গে বিজেপি নেতাদের সাক্ষাৎ নিয়ে কমিশনে অভিযোগ।দিনহাটায় উপনির্বাচনের আগে সাক্ষাৎ নিয়ে কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ জানিয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম রায়।তাঁর অভিযোগ, উপনির্বাচনের আগে বিজেপি-বিএসএফ সাক্ষাৎ নির্বাচনী বিধিভঙ্গের সামিল।

উল্লেখ্য,  দিনহাটায় উপনির্বাচনের মুখে BSF অফিসারের সঙ্গে দেখা করেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোটে সাহায্য পেতেই এই সাক্ষাৎ বলে কটাক্ষ করে তৃণমূল। যদিও সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করছে গেরুয়া শিবির

পাঞ্জাব, অসম ও বাংলায়, সীমান্ত থেকে BSF-এর কর্মক্ষেত্র ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছে মোদি সরকার। যা নিয়ে চরমে পৌঁছেছে কেন্দ্র-রাজ্য তরজা। সামনেই আবার দিনহাটায় উপনির্বাচন। এই প্রেক্ষাপটে, বুধবার BSF-এর কোচবিহার সেক্টরের সদর দফতরে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। BSF-এর কোচবিহার সেক্টরের DIG শৈলেন্দ্রকুমার সিনহার সঙ্গেও দেখা করেন তাঁরা। গেরুয়া শিবির একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও,  তৃণমূল যে তা ভালভাবে নিচ্ছে না, তা গতকালই বুঝিয়ে দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। 

সুকান্ত মজুমদার বলেন,সৌজন্য সাক্ষাৎ, সীমান্তের সমস্যা নিয়ে কথা হয়েছে। দিলীপ ঘোষ হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তাই সৌজন্য সাক্ষাৎ।
কিন্তু তাঁর এই দাবি উড়িয়ে কোচবিহার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য পার্থপ্রতিম রায় বলেন, ডিআইজির সঙ্গে সাক্ষাৎ নিছক সৌজন্য নয়, এর পিছনে কোনও অভিসন্ধি রয়েছে। 
৩০ অক্টোবর উপনির্বাচন হবে বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটায়। নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৭ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ভোটের মুখে BSF আধিকারিকের সঙ্গে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের সাক্ষাৎকে, খোঁচা দিয়ে এই ট্যুইটটি করেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। আর এরপরই আজ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হল।

সব মিলিয়ে দিনহাটায় উপনির্বাচনের আগে যেন বিতর্কের শেষ নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget