এক্সপ্লোর

Coochbehar: দিনহাটায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে

TMC leader beaten: পেটলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বণিক রায়ের দাবি, গতকাল বাড়ির পাশে কালীপুজোর মণ্ডপের কাছে ৩ থেকে ৪টি বাইক নিয়ে দাঁড়িয়েছিল কয়েকজন যুবক। কারণ জিজ্ঞেস করতেই হামলা চালায় বলে অভিযোগ। 

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা (কোচবিহার): দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল। আহত তৃণমূল নেতা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

পেটলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বণিক রায়ের দাবি, গতকাল বাড়ির পাশে কালীপুজোর মণ্ডপের কাছে ৩ থেকে ৪টি বাইক নিয়ে দাঁড়িয়েছিল কয়েকজন যুবক। কেন দাঁড়িয়ে আছে সেই কারণ জিজ্ঞেস করতেই তারা তৃণমূল নেতার ওপর হামলা চালায় বলে অভিযোগ। 

তৃণমূল নেতার দাবি, যারা হামলা করে তারা প্রত্যেকেই বিজেপি সমর্থক। এই ঘটনার পরেই একটি বাইকে আগুন লাগিয়ে দেয় তৃণমূল কর্মীরা। দিনহাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আরও পড়ুন: Buniyadpur: বেহাল বুনিয়াদপুর স্টেশন, দক্ষিণ দিনাজপুরে তীব্র রাজনৈতিক চাপানউতোর

অন্যদিকে ভগবানপুরে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম চন্দন মাইতি। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার পথে, বছর আটত্রিশের ওই বিজেপি নেতাকে ফোন করে ডাকা হয়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এর ঘণ্টাদুয়েক পর, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রাস্তার ওপর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিজেপি নেতাকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বিজেপির অভিযোগ, ভোটের সময় থেকেই তৃণমূলের নিশানায় ছিলেন দলীয় নেতা। তাঁর খুনের পিছনে শাসকদলের হাত রয়েছে বলে অভিযোগ। থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

শনিবার রাত্রে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় পুলিশে। রবিবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা আসে এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়। সেটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত ব্যক্তির পাশে ভাসমান অবস্থায় ছিল একটি মৃত অজগর সাপ। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত খয়রাকুড়ি গ্রামে। সকাল থেকেই গ্রামের বিভিন্ন মানুষ ভিড় জমিয়েছেন সেখানে।

উল্লেখ্য, মহম্মদ বাজার থানার খয়রাকুড়িতে তিলপাড়া জলাধারে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ও মৃত অজগর সাপ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এই একই দিনে। ঘটনাস্থলে পৌঁছেছে মহম্মদ বাজার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget