এক্সপ্লোর

Coochbehar news: আম আদমি পার্টির নামে ফেসবুক পেজ, পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক

পুরভোট মিটতেই কোচবিহার জেলায় নতুন বিতর্ক। আম আদমি পার্টি কোচবিহার নামের ফেসবুক পেজে এই পোস্ট ঘিরে জেলা রাজনীতিতে শোরগোল পড়েছে। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আম আদমি পার্টির নামে ফেসবুক পোস্ট ঘিরে কোচবিহারে বিতর্ক। তৃণমূলের প্রাক্তন জেলা সহ সভাপতি দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করা হয়। যদিও তৃণমূল নেতার দাবি, নেপথ্যে রয়েছে দলের একাংশ। আপের দাবি যে পেজ ঘিরে বিতর্ক তা তাদের নয়। 

পুরভোট মিটতেই কোচবিহার জেলায় নতুন বিতর্ক। আম আদমি পার্টি কোচবিহার নামের ফেসবুক পেজে এই পোস্ট ঘিরে জেলা রাজনীতিতে শোরগোল পড়েছে। যেখানে কোচবিহারের বর্ষীয়ান তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করা হয়। 

কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদে রয়েছেন আব্দুল জলিল আহমেদ। দীর্ঘদিন ছিলেন তৃণমূলের জেলা সহ সভাপতি পদে। 
যদিও পোস্ট বিতর্কে দলেরই একাংশের হাত দেখছেন তৃণমূল নেতা। 

কোচবিহারের তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদের কথায়, সাইবার ক্রাইমে যাব। যারা করছে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। এটা চক্রান্ত, দলের একাংশ করছে। যারা দুর্নীতি করছে তারা চক্রান্ত করছে।

ফেসবুক পোস্টে তৃণমূল নেতাকে ‘দুর্নীতিগ্রস্ত’ তোপ। নেপথ্যে দলেরই একাংশ বলছে তৃণমূল নেতা। পোস্ট নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তৃণমূল জেলা সভাপতি।

কোচবিহারের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানিয়েছেন, মিথ্যা, প্রোপাগান্ডা হচ্ছে। যারা করছে তারা নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছেন। এই নিয়ে আইনি পদক্ষেপ করছেন। আম আদমি পার্টির দাবি, যে পেজ ঘিরে বিতর্ক তা তাদের নয়।

কোচবিহারের আম আদমি পার্টির ইনচার্জ অমিতাভ দেবনাথ বলেছেন, এটা আমাদের অফিসিয়াল পেজ নয়, আমরা এই নিয়ে তদন্ত করব। পুলিশের কাছে যাচ্ছি। কে কী করছে তার দায় কেন নেব?

কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলছেন, তৃণমূলের প্রত্যেক নেতাই কাটমানি, সিন্ডিকেটে জড়িত। আব্দুলের বিরুদ্ধে এটা নতুন কিছু নয়। যখন ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হচ্ছে তখন এসব দিচ্ছে। সব মিলিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে বিতর্ক থামছে না কোচবিহারে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিসে ভাঙচুর, শমীক বলছেন, 'বিজেপি এই ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না'
অভিষেকের অফিসে ভাঙচুর, শমীক বলছেন, 'বিজেপি এই ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না'
Om Birla On NCPI : কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আর্জি মেনে নিলেন স্পিকার ওম বিড়লা
কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আর্জি মেনে নিলেন স্পিকার ওম বিড়লা
West Bengal News LIVE: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য ভবন, 'হটস্পট তৈরি হলেই'...
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য ভবন, 'হটস্পট তৈরি হলেই'...
Firhad Hakim : ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি ! কী অভিযোগ? কী পাওয়া গেল?
ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি ! কী অভিযোগ? কী পাওয়া গেল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব২(০২.০৯.২৬)। BJP-র সঙ্গে 'সেটিং' কার? পুরভোটের আগেই দুই TMC-র মল্লযুদ্ধ চরমে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০২.০৯.২৬)।
Madan Mitra: 'এত দুর্নীতির পরেও কিছু হবে না, কারণ সেটিং আছে', এবার বিজেপির সঙ্গে কালীঘাট-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন মদন মিত্রও
TMC pn BJP: বিজেপির সঙ্গে 'সেটিং' কার? তা নিয়েও বাগযুদ্ধে জড়িয়েছে, 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল
TMC News: কারা 'আসল তৃণমূল?' পুরভোটের আগেই দুই তৃণমূলের মল্লযুদ্ধ চরমে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget