এক্সপ্লোর

Coochbehar: রাজ্য সরকারকে হুঁশিয়ারি কেএলও নেতা জীবন সিংহের, অডিও ক্লিপ ঘিরে শোরগোল

KLO: অডিও টেপে প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিংয়ের গ্রেফতারির প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি দিয়েছেন কেএলও প্রধান

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন কেএলও প্রধান জীবন সিংহ। সম্প্রতি ফের রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জীবন, সেই অডিও টেপ ভাইরাল হয়েছে। ওই অডিও টেপে প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিংয়ের গ্রেফতারির প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি দিয়েছেন কেএলও প্রধান। এ নিয়ে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের চাপানউতোর।

শিলিগুড়ি থেকে প্রাক্তন কেএলও (KLO) জঙ্গি মালখান সিংকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ (STF)। সেই প্রসঙ্গ টেনেই রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন কেএলও (KLO) প্রধান। তাঁর একটি অডিও টেপ ভাইরাল হয়েছে। 

কী বলেছেন জীবন সিংহ:
অডিও ক্লিপে শোনা যাচ্ছে জীবন সিংহ বলেন, 'কলকাতার পুলিশ এসে কামতাপুরের মানুষের ওপর অত্যাচার করছে। এর ফল ভুগতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসার পরই এই গ্রেফতারি হয়েছে, যা অনৈতিক। বাংলার অধীনতা কামতাপুরের জনগণ মানবে না কামতাপুরের জনগণ কলকাতার সরকারকে আগেও মানেনি। এখনও মানে না। ভবিষ্যতেও মানবে না। কামতাপুরের মানুষকে দেশদ্রোহের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।' যদিও এবিপি আনন্দ অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। 

এবছর জুন মাসেও, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সময়, ভিডিও বার্তায় সরকারকে হুঁশিয়ারি দেন কেএলও প্রধান। তার কয়েকদিন পর, রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে, তাঁর একাধিক ভিডিও প্রকাশ্যে আসে। এবার মালখান সিংয়ের গ্রেফতারির পর জীবন সিংয়ের ভাইরাল অডিও ক্লিপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

তৃণমূলের দাবি:
কোচবিহারের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, 'কেএলও নিষিদ্ধ সংগঠন। তাঁদের সঙ্গে যারা কাজ করবে তাদের গ্রেফতার করাই স্বাভাবিক। কেন মালখানকে গ্রেফতার করা হয়েছে, তা পুলিশ প্রশাসনই ভাল বলতে পারবে। জীবন সিংহ যা বলছে তা বিজেপির কথার সঙ্গে মিলে যাচ্ছে। বিজেপির পিছন থেকে মদত দিচ্ছে উত্তরবঙ্গ অশান্ত করার।'

বিজেপির বক্তব্য:
কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, 'বিজেপি এই ধরনের রাজনীতি করে না। এট কেএলওর ব্যাপার আর মুখ্যমন্ত্রীর ব্যাপার। এখানে বিজেপির কোনও বক্তব্য নেই। আমরা জানি অশান্তি তৈরি করার মূলে কী। উত্তরবঙ্গ পিছিয়ে পড়া। এটা বারবার বলেছি। আগামীদিনেও বলব। জীবন সিং কী বলল, আর তৃণমূল কী বলল, তা নিয়ে আমাদের কোনও বক্ব্য নেই।' 

সূত্রের খবর, গুয়াহাটিতে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃত মালখানের। তার আগেই গ্রেফতার করা হয় তাঁকে। কেএলও কি রাজ্যে নতুন করে অশান্তি তৈরির ছক কষছে? মালখানকে জেরা করে তা জানার চেষ্টা করছে এসটিএফ। 

আরও পড়ুন: ৮ লক্ষ টাকা দিয়েও মেলেনি চাকরি, কাঠগড়ায় তৃণমূল নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget