এক্সপ্লোর

TMC Councillor Arrested : মাথাভাঙায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, বললেন 'নতুন সরকারের উপহার পেলাম'

Mathabhanga News : তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় জড়ানো-সহ একাধিক মামলা রয়েছে।

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা : মাথাভাঙার তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে গ্রেফতার করল মাথাভাঙা থানার পুলিশ। রবিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১২টা নাগাদ মাথাভাঙা শহরের দক্ষিণপাড়া এলাকায় বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় জড়ানো-সহ একাধিক মামলা রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারির পর চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেন, "নতুন সরকারের উপহার পেলাম। ২০২১, ২০২৪ সালে ভোটের পরে নাকি বাড়ি ভাঙচুর হয়েছে। সেই মামলায় আমাকে গ্রেফতার করেছে।" যদিও সেইসব ঘটনায় তিনি যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন।

কোথাও তোলাবাজি তো কোথাও হুমকি-মারধরের অভিযোগ...পালাবদলের পরই একাধিক জেলা থেকে পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। সেই তালিকায় যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর। তেমনই রয়েছেন পঞ্চায়েত প্রধান। 

সরকার বদলেছে। বদলাচ্ছে পরিস্থিতি। এই আবহে নানা অভিযোগে, পুলিশের জালে ধরা পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। হুমকি-গালিগালাজ এমনকী কলার ধরে টানা হেঁচড়া, চূড়ান্ত হেনস্থা। অভিযোগ, ভোটের আগে দাদাগিরি করতে দেখা যেত ,
হুগলির বৈদ্য়বাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুই ওরফে চণ্ডে-কে। ভাইরাল হয়েছে সেরকম কিছু ভিডিও। রাজ্যে পালাবদল হতেই সেই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

দ্বিতীয় দফা ভোটের আগে ২৬ এপ্রিল অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিজেপি কর্মীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। এরপরই দেখা যায়, বিজেপি কর্মীদের গালিগালাজের পাশাপাশি, কলার ধরে টানা হেঁচড়া, এমনকী একাধিকবার ধাক্কা মারছেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয়, নিজেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর। পরে তা ভাইরাল হয়। এরপর বিজেপি অভিযোগ জানালে, তাঁকে শ্রীরামপুর থানায় ডাকা হয়। তবে তখন তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। পালাবদলের পর শনিবার বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ করা হলে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে শ্রীরামপুর থানা।

অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন কৃষ্ণনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ, তৃণমূল নেতা সরজিৎ বিশ্বাস। শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে কোতয়ালি থানার পুলিশ। তোলাবাজি, হুমকি, মারধর-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে হুগলির তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজদীপ দে। তিনি তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে দাবি, তারকেশ্বরের পরাজিত তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget