এক্সপ্লোর

Coochbehar News: দুই আত্মীয়র মধ্যে বিবাদের জেরে বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, উত্তপ্ত মাথাভাঙা

Mathabhanga: নিলিপা খাতুন নামে এক মহিলা অভিযোগ জানিয়েছেন যে, তিনি কাকা শ্বশুরের মেয়েকে বিয়েতে সহযোগিতা করেন। তারপর থেকে তাঁর কাকা শ্বশুরের ছেলে এবং কাকা শ্বশুর বিভিন্ন সময় তাঁকে হেনস্থা করেন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দুই আত্মীয়র মধ্যে বিবাদের জেরে বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হল মাথাভাঙা (Mathabhanga)। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।

দুই আত্মীয়র মধ্যে তুমুল বচসায় উত্তপ্ত মাথাভাঙা-

স্থানীয় সূত্রে খবর, নিলিপা খাতুন নামে এক মহিলা অভিযোগ জানিয়েছেন যে, তিনি কাকা শ্বশুরের মেয়েকে বিয়েতে সহযোগিতা করেন। তারপর থেকে তাঁর কাকা শ্বশুরের ছেলে এবং কাকা শ্বশুর বিভিন্ন সময় তাঁকে হেনস্থা করেন। মারধর করারও অভিযোগ তোলেন তিনি। কাকা শ্বশুর এবং তাঁর ছেলের বিরুদ্ধে তিনি মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার আরও অভিযোগ, লিখিত অভিযোগ দায়ের করার পর গতকাল তাঁর কাকা শ্বশুরের ছেলে এবং কাকা শ্বশুরের পরিবারের লোকেরা তাঁদের বাড়িতে গিয়ে ভাঙচুর করেন। অন্যদিকে আবার নিলিপা খাতুনের দেওর রাব্বিল হোসেন অভিযোগ তুলেছেন অন্য। তাঁর অভিযোগ, তাঁদের পরিবারের সঙ্গে নিলিপা খাতুনের পরিবারের বিবাদ ছিল। তিনি গতকাল মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যে, তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বোমাবাজিও করা হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই রাব্বিল হোসেনের বাবাকে আটক করে পুলিশ।

আরও পড়ুন - Paresh Adhikary Update: 'বিয়ের আগেই চাকরি পান স্ত্রী, সব অভিযোগ মিথ্যে', পরিবারের ৩২ জনের চাকরি নিয়ে জবাব পরেশের

জানা গিয়েছে, আজ সকালে ঘটনাস্থলে যান মাথাভাঙা থানার এসডিপিও এবং আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আটক করতে দৌড়োদৌড়ি করে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের। অবশেষে বেশ কিছুক্ষণের দৌড়োদৌড়ির পর দুজনকে আটক করে মাথাভাঙা থানার পুলিশ। আটক করে তাঁদের থানায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget