এক্সপ্লোর

Coochbehar News: হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, ঘটনাস্থলেই সন্তান প্রসব মহিলার ! কেমন আছে মা-শিশু ?

Dinhata: শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ দিনহাটা- কুর্ষাহাট রাজ্য সড়কের নয়ারহাট এলাকায় বাইক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটে।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : অ্যাম্বুলেন্সে করে দিনহাটা মহকুমা হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুলেন্স। আর সেখানেই সন্তান প্রসব করলেন এক মহিলা। পরে অবশ্য দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স গিয়ে ওই মহিলা ও তাঁর নবজাতককে উদ্ধার করে নিয়ে যায়। 

কী ঘটনা ?

শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ দিনহাটা- কুর্ষাহাট রাজ্য সড়কের নয়ারহাট এলাকায় বাইক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন নটকোবাড়ির দিক থেকে ওই অ্যাম্বুলেন্সটি আসছিল। সেই সময় নয়ারহাট এলাকায় একটি মোটর বাইক অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে মোটর বাইকে থাকা করলা এলাকার এজাদুল হক ও হামিদুল হক নামের দুই জন গুরুতর আহত হন। ওই অ্যাম্বুলেন্সে প্রসব বেদনা নিয়ে করলা এলাকার জরিপা খাতুন নামের এক মহিলা ছিলেন। তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার পর ওই মহিলা সেখানেই সন্তান প্রসব করেন।

পরে দিনহাটা থেকে আর একটি অ্যাম্বুলেন্স গিয়ে প্রসূতি সহ সন্তানকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ওই অ্যাম্বুলেন্সে থাকা মরিয়ম বিবি নামের আরও এক মহিলা আহত হন। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে দিনহাটা দমকলে খবর দেন। দমকল বাহিনী আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে আহতরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মা ও  সন্তান ভালো আছে বলে হাসপাতাল সূত্রে খবর।

বারুইপুরে দুর্ঘটনা

দিন দু'য়েক আগে বারুইপুরে মেলায় (Baruipur News) ঘটে যায় দুর্ঘটনা। নাগরদোলায় চড়ে সেলফি তুলে রিলস বানানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হন এক মহিলা ও নাবালিকা। 

বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে একমাসব্যাপী চলছে মিলন মেলা ৷ প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ ৷ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ ৷ ঘটনায় জখম লক্ষ্মী রায় ও প্রতিবেশী তাঁর ওই কিশোরী বারুইপুরেরই বাসিন্দা। তাঁরা পরিবারের অন্যদের সঙ্গে এসেছিলেন মিলনমেলায় ৷ পরিবারের সদস্যরা না উঠলেও তাঁরা উঠেছিলেন নাগরদোলায় ৷ মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা করেন। আর তাতেই ঘনিয়ে আসে বিপদ। পড়ে গিয়ে গুরুতর জখম হন বারুইপুরের ওই মহিলা ও তাঁর প্রতিবেশী ১২ বছরের বালিকা। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলায় চড়ে সেলফি তুলছিলেন মহিলা, সঙ্গে ছিল প্রতিবেশী নাবালিকা। রিলস বানানোর সময় নাগরদোলা থেকে ছিটকে দু’জনে নীচে পড়ে যান। রিলস বানানোর জেরেই সামনে থাকা রড কোনওভাবে খুলে যায়। উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে ৷

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aroop Biswas:
Aroop Biswas: "কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on 21 July: '২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
'২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
CM Suvendu Adhikari : কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget