এক্সপ্লোর

Cooch Behar : কোচবিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ বেসরকারি স্কুলের ছাদ, আটকে একাধিক শ্রমিক

Accident : একযোগে উদ্ধারকাজে নামে দমকল, পুলিশ ও সিভিল ডিফেন্স।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের (Coochbehar) কাখরিবাড়িতে নির্মীয়মাণ বেসরকারি স্কুল ভেঙে বিপত্তি (School Builing Collapsed)। ধ্বংসস্তূপের নিচে একাধিক শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। অভিজিৎ দাস নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। একযোগে উদ্ধারকাজে নামে দমকল, পুলিশ ও সিভিল ডিফেন্স। নির্মাণকাজে শ্রমিক হিসেবে যুক্ত ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই স্থানীয়রা এভাবে দুর্ঘটনার কবলে পড়ায় এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা।

ঠিক কী হয়েছে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩ টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মাণকাজের জেরেই বিপত্তি ঘটেছে। বেসরকারি একটি স্কুল তাদের দোতলা তৈরি করছিল, কিন্তু তাতে সঠিক পরিকল্পনার অভাব ছিল বলে অভিযোগ স্থানীয়দের। জানা গিয়েছে, নির্মীয়মাণ স্কুলের অংশটি ভেঙে পড়ার জেরে সেখানে তিনজন শ্রমিক (labourers) চাপা পড়ে যায়। নির্মাণকাজে যুক্ত সকলেই স্থানীয় বাসিন্দা হওয়াতে এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা। গত কয়েকদিন ধরেই কোচবিহারে বৃষ্টি চলছে। তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

একযোগে উদ্ধারকাজ

নির্মীয়মাণ স্কুলবাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ। তাদের পক্ষ থেকে খবর দেওয়া হয় দমকল ও সিভিল ডিফেন্সে। তারা আসার পরে একযোগে শুরু হয় উদ্ধারকাজ। পে লোডারের সাহায্যে ভেঙে পড়া অংশ সরিয়ে শ্রমিকদের উদ্ধারের কাজে হাত লাগানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত একজন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। এখনও দু'জন চাপা পড়ে রয়েছে ধ্বংসস্তূপের নিচে। পাশাপাশি এলাকার স্থানীয় যুবকরা শ্রমিকের কাজ করায় ঘটনাস্থলে এলাকার মানুষজন ভিড় জমান। ব্যাপক উত্তেজনাও তৈরি হয়। তার জেরে প্রচুর পরিমাণে পুলিশবাহিনী ঘটনাস্থলে রাখা হয়। তাদের কড়া প্রহরাতেই চালানো হয় উদ্ধারকাজ।

কিছুদিন আগেই ভর সন্ধ্যেয় ভিড়ে ঠাসা বাজারে বেপরোয়া ডাম্পার ঢুকে পড়ে প্রাণ কেড়ে নেয় একাধিকের, আহতও হন অনেকজন। ঘটনাটি ঘটেছিল কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের (TufanGung) জাতীয় সড়কের পাশে থাকা মারুগঞ্জ বাজারে। মত্ত অবস্থায় ডাম্পারের চালককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- নার্সিংয়েই কি চাকরি রেণুর ? বেতন কত পাবেন ?

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget