এক্সপ্লোর

Mamata on Renu : নার্সিংয়েই কি চাকরি রেণুর ? বেতন কত পাবেন ?

Renu Khatun to be Appointed Soon : ২০২০ সালে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি পান রেণু খাতুন। স্ত্রী চাকরি করায় আপত্তি ছিল স্বামীর

কলকাতা : "নার্সিংয়ে নয়, তবে নার্সিংয়ের (Nursing) গ্রেডেই কাজ করবেন কেতুগ্রামের (Ketugram) রেণু খাতুন (Renu Khatun)। নার্সিংয়ের কাজ না করে অন্য কোনও কাজ করবে। ওই নিয়োগপত্র ইতিমধ্যে ইস্যু করা হয়ে গেছে।" বৃহস্পতিবার একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আজ নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীনই রেণুর প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, ওয়েস্টবেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড পূর্ব বর্ধমানে তাঁকে সুপারিশ করছে। স্টাফ নার্সের গ্রেড টু-তে চাকরি পেয়েছিল। পূর্ব বর্ধমানে কাজে লাগানো হচ্ছে। নার্সিংয়ে নয়, তবে যেহেতু নার্সিং পাশ করেছিল, নার্সিংয়ের গ্রেডেই থাকবে। ২৯ হাজার ৮০০ টাকা বেতন। তবে, নার্সিংয়ের কাজ না করে অন্য কোনও কাজ করবে। সুতরাং ওই নিয়োগপত্র ইতিমধ্যে ইস্যু করা হয়ে গেছে। ওঁর হাতের চিকিৎসার ব্যবস্থাও আমরা করব। আর আইন অনুযায়ী, পুলিশ যা পদক্ষেপ নেওয়ার নেবে। 

কী ঘটেছিল রেণুর সঙ্গে ?

২০২০ সালে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি পান রেণু খাতুন। স্ত্রী চাকরি করায় আপত্তি ছিল স্বামীর। সেই আপত্তি উপেক্ষা করেই সরকারি চাকরির পরীক্ষা দেন তিনি। প্যানেলে নামও ওঠে রেণুর। কিন্তু সরকারি চাকরি পেলে স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে সন্দেহ ছিল স্বামী শের মহম্মদ শেখের। 

আরও পড়ুন ; ডান হাতের কব্জি হারিয়েও হাল ছাড়তে নারাজ রেণু! বাঁ হাতেই লিখলেন-'I proud myself'

শনিবার রাতে অভিযুক্ত স্বামী, তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়িতে পিকনিক করে। অভিযোগ, রাতে সঙ্গীদের নিয়ে, ঘুমন্ত স্ত্রীর মুখে বালিশ চেপে ধরে। তারপর কেটে নেওয়া হয় হাত। শুধু স্ত্রীর হাত কেটে নেওয়াই নয়, কাটা হাত যাতে জোড়া লাগানো না যায় তাই, সেটি বাড়িতে লুকিয়ে রেখে, স্ত্রীকে কাটোয়া হাসপাতালে ভর্তি করে গা ঢাকা দেয় অভিযুক্ত। 

আক্রান্তের পরিবার দাবি করে, রীতিমতো পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত শের মহম্মদ শেখ। স্ত্রীর হাত কাটার জন্য, আগেই মাংস কাটার ছুরি কিনে এনেছিল সে। 

ভালবেসে যাঁর হাত ধরেছিলেন, এক সাথে পথ চলা শুরু করেছিলেন, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেই মানুষটাই, এক কোপে হাতটাই কেটে নিয়েছে। কাটোয়ায় এমনই চাঞ্চল্যকর অভিযোগে নড়ে ওঠে গোটা রাজ্য। হাত কেটে শাস্তি দেওয়ার কারণ কী ? না স্বামী না কি স্ত্রীকে সরকারি চাকরি করতে দিতে চান না। তাই না কি আস্ত হাতটাই কেটে ফেলা। আর, এই ভয়ঙ্কর শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যেই কাটোয়ার রেণুর পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget