এক্সপ্লোর

Coochbehar : দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ, তুফানগঞ্জে ইস্তফা একাধিক তৃণমূল নেতার

TMC : তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এরকম কোনও খবর আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।

কোচবিহার : পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে (Coochbehar) দলীয় পদ থেকে ইস্তফা দিলেন একাধিক তৃণমূল নেতা (TMC Leader)। তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের কথা জানান যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব দাস ও তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সৌমিত্র কর্মকার-সহ বেশ কয়েকজন। 

নেতৃত্বের কোন্দলের প্রভাব ?

বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অভিযোগ, নেতৃত্বের কোন্দলের প্রভাব পড়ছে বুথ স্তরে। কাজ করতে সমস্যা হচ্ছে বলেই পদত্যাগ। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। কোন্দলেই শেষ হবে শাসকদল, বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

নাককাটিগাছ যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব দাস বলেন, মূলত তৃণমূল কংগ্রেসের অঞ্চল স্তরের উপরে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের নিজেদের মধ্যে মতানৈক্যের ফলে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছিল। যে কারণে আজ আমি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে, ১৯৮ নম্বর বুথের সভাপতি পদের দায়িত্বে যে ছিলেন এবং ১৯৭ নম্বর বুথের সভাপতি ও অন্যান্য বর্ষীয়ান নেতৃত্ব সকলের আলোচনার মাধ্যমে পদ থেকে অব্যাহতি নিলাম।

যদিও তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এরকম কোনও খবর আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।

ময়দানের প্রচলিত কথা নিজেদের রক্ষণ সামলে তবেই ওঠা উচিত আক্রমণে ! কিন্তু, কোচবিহারের রাজনীতির ময়দানে শাসকদলের রক্ষণ, কোন্দলে নড়বড়ে! পঞ্চায়েত ভোটের আগে, কোচবিহারে তৃণমূলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ বারবার প্রকাশ্যে চলে আসছে। দলের নতুন অঞ্চল সভাপতিদের নিয়ে আপত্তির আঁচ চরমে পৌঁছেছে দিনহাটা ও মাথাভাঙায়। 

শনিবার রাতে দিনহাটা ১-এর বি অঞ্চলের ভিলেজ টু এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে তাণ্ডবের অভিযোগ ওঠে, নতুন অঞ্চল সভাপতি নজরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। নতুন অঞ্চল সভাপতিদের নিয়ে দলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে এসেছে মাথাভাঙার রুইডাঙা এবং ফুলবাড়ি অঞ্চলেও। এভাবেই কোচবিহারে পঞ্চায়েত ভোটের আগে দলের রদবদল নিয়ে অসন্তোষ প্রকাশ্যে আসছে। যাতে দৃশ্যতই অস্বস্তিতে শাসকদল।

সামনে পঞ্চায়েত ভোট। কিন্তু তার আগে তৃণমূলের মাথাব্যথা বাড়াচ্ছে পঞ্চায়েত স্তরের নেতাদের মধ্যে কোন্দল! সেসব সামলে ওঠা যাবে পঞ্চায়েত ভোটের আগে? সেটাই এখন কোচবিহার জেলা তৃণমূলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন ; পার্টি অফিসের দখল নিয়ে তুলকালাম, চলল ভাঙচুর, শীতলকুচিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বপ্রকাশ্যে

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget