এক্সপ্লোর

Coochbehar: দিনহাটার উপনির্বাচনের আগে প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ইস্তফা যুব নেতার

যদিও জেলা যুব তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন অঞ্চল কমিটিতে রদবদল হওয়ার কথা। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই নতুন কমিটি তৈরি হবে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল। দলের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করলেন, তুফানগঞ্জের যুব নেতা। জেলা নেতৃত্বের নির্দেশ মেনেই কমিটিতে রদবদল হবে। জানালেন জেলার যুব তৃণমূল সভাপতি। গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হবে তৃণমূল। কটাক্ষ করেছে বিজেপি।

৩০ অক্টোবর উপনির্বাচন হবে কোচবিহারের দিনহাটায়।তার আগেই ফের তৃণমূলের কোন্দল সামনে চলে এল ওই জেলায়। দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের ঘোষণা করলেন, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের তৃণমূল যুব সাধারণ সম্পাদক ধনো বর্মন। কয়েক দিন আগেই সোশাল মিডিয়ায় পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন।এবার উচ্চ নেতৃত্বকে পদত্যাগপত্র পাঠালেন তিনি।

তুফানগঞ্জের পদত্যাগী যুব তৃণমূল নেতা ধনো বর্মন বলেছেন, তুফানগঞ্জ ২ নং ব্লকের যুব সভাপতি মানিক বর্মন নিজেই একটি গোষ্ঠী ও নানান রকম ভ্রষ্টাচারের সঙ্গে জড়িয়ে পড়েছেন। দলের গোষ্টীবাজি অব্যাহত রয়েছে। যার ফলে প্রাণ হারাতে হচ্ছে অনেক নিরীহ তৃণমূল কর্মীদের, এমনকি একাধিকবার এই গোষ্ঠীদ্বন্দ্ব ও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা লিখিত আকারে দলের নেতৃবৃন্দকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি।

যদিও জেলা যুব তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন অঞ্চল কমিটিতে রদবদল হওয়ার কথা। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই নতুন কমিটি তৈরি হবে।কোচবিহার যুব তৃণমূলের সভাপতি কমলেশ অধিকারী বলেছেন, দল আমাকে যখন রাজ্য থেকে দায়িত্ব দিয়েছে তখন থেকেই বিভিন্ন অঞ্চলে কমিটিগুলো পূর্ণাঙ্গ কমিটি ছিল না । আগামী দিনে জেলাস্তর থেকে নির্দেশিকা আসার পরে কে দায়িত্ব পায় তাঁকে নিয়ে আমাকে কাজ করতে হবে।  তবে কে এগুলো করছে সেই বিষয়টি আমার জানা নেই । তবে আমি খোঁজ নিয়ে দেখছি।

তৃণমূলের কোন্দল সামনে চলে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পঙ্কজ বুচ্চা বলেচেন,গোষ্ঠীদ্বন্দ্বই তৃণমূলের মূল আদর্শ, গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া এই দল টিকতে পারেনা, নিজেদের মধ্যে দ্বন্দেই একদিন তারা শেষ হয়ে যাবে।

অঞ্চল সভাপতির পদ নিয়ে টানাপোড়েনের জেরে গত রবিবার তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের উত্তপ্ত হয়ে উঠেছিল তুফানগঞ্জের দেওচড়াই। মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। আহত হন আরও অনেকে। তার রেশ কাটতে না কাটতেই, এবার সেই তুফানগঞ্জেই পদত্যাগের ঘোষণা করলেন যুব তৃণমূল নেতা।

 

সেরা শিরোনাম

পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget