এক্সপ্লোর

Coochbehar : মহালয়ার আগেই কোচবিহারে ১২৮টি অঞ্চলের সভাপতি ঘোষণা করতে পারে তৃণমূল 

TMC News : ২০১৯ সালের লোকসভা ভোট ও গত বিধানসভা ভোটের নিরিখে কোচবিহার গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : মহালয়ার আগে কোচবিহার (Coochbehar) জেলা তৃণমূল (TMC) কংগ্রেস ১২৮টি অঞ্চলের সভাপতি ঘোষণা করতে চলেছে। জোর দেওয়া হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তিতে, দাবি জেলা তৃণমূলের। যদিও তৃণমূলে সৎ লোক নেই বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

২০১৯ সালের লোকসভা ভোট ও গত বিধানসভা ভোটের নিরিখে কোচবিহার গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি। যদিও পঞ্চায়েতে ছবিটা আলাদা। কোচবিহার জেলার মোট ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২৭টিই রয়েছে তৃণমূলের দখলে ! 

নজরে পঞ্চায়েত ভোট-

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। কোচবিহারে গ্রাম পঞ্চায়েত দখলে রাখতে জেলা তৃণমূলে সাংগঠনিক তৎপরতা তুঙ্গে। কোচবিহার জেলা তৃণমূল সূত্রে খবর,
ব্লক স্তরে রদবদলের পর এবার অঞ্চল নেতৃত্বেও বড়সড় সাংগঠনিক রদবদল হতে চলেছে। মহালয়ার আগেই ১২৮টি অঞ্চলের সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। 

আরও পড়ুন ; 'হাতে চুড়ি পরে বসে নেই, ওরা একটা মারলে, আমরা দুটো মারব', বিজেপিকে হুমকি উদয়নের

কোচবিহার জেলা তৃণমূল সূত্রে খবর, অঞ্চল সভাপতি বাছাইয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তিতে। অঞ্চল সভাপতি পদে যাঁরা রয়েছেন এবং যাঁদের নাম ভাবনাচিন্তা করা হচ্ছে, সবার ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। 
কারও বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ বা ফৌজদারি মামলা রয়েছে কিনা, তা জানতে  পুলিশ ও প্রাইভেট এজেন্সির মাধ্যমে ফিডব্যাক নেওয়া হবে। 

এনিয়ে কোচবিহার তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের অঞ্চল সভাপতি পদে রাখা যাবে না। এক্ষেত্রে তাদের পুলিশ রেকর্ড দেখা হচ্ছে। তিন মাসের জন্য অঞ্চল সভাপতিদের সময় দেওয়া হবে। তারপরে রিভিউ করে আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তারা থাকবেন কি না তা ঠিক করবে দল।

যদিও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। কোচবিহার বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, তৃণমূলের তো নতুন অঞ্চল সভাপতি মানে নতুন রোজগারের ব্যবস্থা। তৃণমূলে সৎ লোক নেই।

কোচবিহার জেলা তৃণমূল সূত্রে খবর, অঞ্চল সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে এক পরিবার এক পদ নীতি নেওয়া হয়েছে। অর্থাৎ, কোনও অঞ্চল সভাপতির পরিবারের কেউ পঞ্চায়েত প্রধান হতে পারবেন না। একই ভাবে কেউ পঞ্চায়েত প্রধান হলে, তাঁর পরিবারের কেউ অঞ্চল সভাপতি হতে পারবেন না। 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget