এক্সপ্লোর

Coochbehar : বোমাবাজির পর এবার যুব তৃণমূল নেতার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা, কোচবিহারে প্রকাশ্যে দলীয় কোন্দল

TMC : বুধবার রাতে পানিশালার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজির অভিযোগ ওঠে

কোচবিহার : কোচবিহারের (Coochbehar) পানিশালায় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। বোমাবাজির পর এবার যুব তৃণমূল (TMC) নেতার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা। দলেরই অঞ্চল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেন যুব তৃণমূলের সভাপতি রফিকুল মিঞা।

বৃহস্পতিবার সন্ধেয় পানিশালা বাজারে তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ যুব তৃণমূলের সভাপতির। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। পানিশালা যুব তৃণমূলের অঞ্চল সাধারণ সম্পাদক মানিক রহমানের বিরুদ্ধে হামলার অভিযোগ। তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। বুধবার রাতে পানিশালার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজির অভিযোগ ওঠে।

যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজি-

এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বোমার সুতলি। ভেঙে পড়ে রয়েছে স্কুলের জানালার একটি পাল্লা। যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজির অভিযোগ ওঠে। একে স্কুলের মধ্যে রাজনৈতিক বৈঠক, তার উপর আবার বৈঠক চলাকালীন বাইরে বোমাবাজি ! সবমিলিয়ে কোচবিহারের পানিশালায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়।

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ, ওই প্রাথমিক স্কুলে বৈঠক করছিলেন এলাকার কয়েকজন যুব তৃণমূল নেতা ও কর্মী। তখনই কিছু দুষ্কৃতী স্কুলের বাইরে বোমাবাজি করে বলে অভিযোগ। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ালে ভেস্তে যায় যুব তৃণমূলের বৈঠক। পানিশালা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক মানিক রহমান বলেন, আমরা বৈঠক করছিলাম। সেইসময় দুষ্কৃতীরা বোমাবাজি করে। আমাদের বৈঠক ভেস্তে যায়। 

তৃণমূলের বৈঠক চলাকালীন স্কুলের বাইরে বোমাবাজি। এই বোমাবাজির নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। অন্যদিকে তৃণমূল ও যুব তৃণমূলের অন্তর্কলহে বোমাবাজি বলে পাল্টা দাবি বিজেপির। কোচবিহারের তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, আমাদের দলের কেউ জড়িত থাকলে খোঁজ নিয়ে দেখা হবে। জানি না কারা করছে। তবে আমার মনে হচ্ছে এটা বিজেপির চক্রান্ত।

যদিও কোচবিহারের বিজেপি সভাপতি সুকুমার রায় বলেন, পুলিশ ভাল করেই জানে কে বোমা মেরেছে। গোটাটাই তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রকাশ্যে আসায় বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে।

ঘটনার তদন্তে নেমে বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে বোমাবাজি, খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা।

আরও পড়ুন ; অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজি, গ্রেফতার কয়েকজন দলীয় কর্মী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget