এক্সপ্লোর

Coochbehar : "দুর্নীতিকে প্রশ্রয় দিলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব", দলীয় কর্মীদের হুঁশিয়ারি উদয়নের

"যাঁরা দুর্নীতিকে প্রশ্রয় দেবেন, তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হবে।" পঞ্চায়েত স্তরে দুর্নীতি নিয়ে দলের কর্মীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : "যাঁরা দুর্নীতিকে প্রশ্রয় দেবেন, তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হবে।" পঞ্চায়েত স্তরে দুর্নীতি নিয়ে দলের কর্মীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ।

গতকাল দিনহাটায় একটি কর্মিসভায় যোগ দেন উদয়ন। সেখানে তিনি জানান, ভোটের প্রচার করতে গিয়ে পঞ্চায়েতে দুর্নীতির জন্য তাঁকে মানুষের অভিযোগ শুনতে হয়েছে। এই প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনের ফলাফল দেখেই গ্রাম পঞ্চায়েত স্তরে প্রার্থী বাছাই করতে হবে। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, যাঁরা দুর্নীতিকে প্রশ্রয় দেবেন, তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হবে।  

এ প্রসঙ্গে বিজেপি-র কটাক্ষ, কাটমানি নেওয়া, ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এতদিন পরে উদয়ন গুহ উপলব্ধি করতে পেরেছেন যে তাঁর দলের নেতারা দুর্নীতিগ্রস্ত। তাঁর বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। তাঁরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারছেন। আগামীদিনে বাংলার মানুষও এটা উপলব্ধি করতে পারবেন। তৃণমূলকে যোগ্য জবাব দেবে।

প্রসঙ্গত, এর আগে ত্রিপুরায় গিয়ে গো ব্যাক স্লোগান ও কালো পতাকার সম্মুখীন হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাঠির ঘাও পড়ে তাঁর গাড়িতে। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি । সেই আবহেই বিতর্কিত ফেসবুক পোস্ট করেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা উদয়ন গুহ ! তিনি পোস্টে লেখেন, 'ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপি নেতা-কর্মীদের ভাল করে দেখাশোনা করতে হবে।' তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। 

ভেটাগুড়িতে কর্মিসভায় বিজেপিকে হুমকি দিয়ে তিনি বলেছিলেন, 'যে দু একজন বিজেপি নেতা ভেটাগুড়িতে আছে, যদি তৃণমূল ত্রিপুরায় আক্রান্ত হয় তবে আপনারা ভেটাগুড়িতে থাকতে পারবেন না । তৃণমূলের নেতাকর্মীরা আক্রান্ত হলে আপনারাও পরিত্রাণ পাবেন না।' তিনি আরও বলেন ' সাবধান হয়ে যান। আপনারা বাঁশ দিয়ে আক্রমণ করবেন। আর আমরা কি আপনাদের রজনীগন্ধা দেব? বাঁশঝাড় আমরাও চিনি।”

সেরা শিরোনাম

West Bengal: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
Kolkata News: স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
Food Safety: অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget