এক্সপ্লোর

Train Accident: করমণ্ডল দুর্ঘটনায় আহত যাত্রী, ঘুমে ডুবে শুয়ে শুয়েই নথি পরীক্ষা এক্সরে বিভাগের কর্মী

Bankura News: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত যাত্রীর এক্সরে করাতে গিয়ে ঘুম ভাঙাতে হচ্ছে হাসপাতালের এক্সরে বিভাগের কর্মীর! প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে নথি পরীক্ষার ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  গভীর ঘুমে ডুবে আছেন এক্সরে বিভাগের কর্মী। অনেক ডাকাডাকির পর শুয়ে শুয়েই নথি পরীক্ষা করলেন। করমণ্ডল দুর্ঘটনায় আহত যাত্রীকে নিয়ে গিয়ে বিপাকে আত্মীয়রা। ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি দেখে শোকজ করা হল অভিযুক্তকে। অসুস্থ ছিলেন বলে সাফাই অভিযুক্ত কর্মীর।                                                                                                                                                           

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত যাত্রীর এক্সরে করাতে গিয়ে ঘুম ভাঙাতে হচ্ছে হাসপাতালের এক্সরে বিভাগের কর্মীর! প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে নথি পরীক্ষার ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে। আহত যাত্রীর আত্মীয়ের দাবি, এই ভিডিও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।   

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মৃত্যু হয় ২৭৫ জনের। আহত এক হাজারের বেশি। এক আহত ট্রেন যাত্রীকে নিয়ে শনিবার ভোরে এক্সরে করাতে যান তাঁর আত্মীয়রা। তাদের দাবি, তখন গভীর ঘুমে ডুবে ছিলেন এক্সরে বিভাগের কর্মী। অনেক ডাকাডাকি করার পর ঘুম ভাঙলেও উঠে বসেননি তিনি। শুয়ে শুয়েই হাত বাড়িয়ে কাগজ চান। ঘুমের ঘোরে কী দেখলেন বোঝা গেল না। শুয়ে শুয়েই দিলেন নির্দেশ।

ছবি দেখে অভিযুক্ত কর্মীকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত কর্মীর সাফাই, তিনি অসুস্থ ছিলেন, তাই শুয়ে ছিলেন। 


করমণ্ডলকাণ্ডে হতাহতদের একটা বড় অংশ এই রাজ্যের। আহতদের চিকিৎসা পরিষেবায় যাতে ত্রুটি না হয়, তার জন্য সতর্ক করা হয়েছে হাসপাতালগুলিকে। তার পরেও গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে কী করে ঘটল এমন ঘটনা? উঠছে প্রশ্ন। 

 

আরও পড়ুন, আধার কার্ড দেখে ভাইয়ের মুণ্ডহীন দেহ শনাক্ত দাদার! ছেলে কৃষ্ণর মৃত্যুতে জ্ঞান হারালেন মা যশোদা

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: “বাজার দর নেমে গেলে, আমরা আপনাদের ভর্তুকি দেব'', হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
“বাজার দর নেমে গেলে, আমরা আপনাদের ভর্তুকি দেব'', হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."

ভিডিও

Sukanta Majumdar:
KMC Raid: তপসিয়ায় পানীয় জলের কারখানায় হানা কলকাতার পুরসভা ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান
Kasba News: কসবায় অস্থায়ী গ্যারাজে পরিত্যক্ত গাড়ি, ভিতর থেকে দুর্গন্ধ, তদন্তে পুলিশ | ABP Ananda
TMC News : কার দখলে তৃণমূল? প্রতীক নিয়ে সংঘাতের মধ্যেই ৬ ট্রাক ভর্তি নথি নিয়ে দিল্লিতে ঋতব্রত-শিবির
BJP Government: রাজ্যে আসছে বড় শিল্প? বিকেলে শিল্পপতিদের উপস্থিতিতে ইকো পার্কে হবে ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget