এক্সপ্লোর

Corona Update: রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ, কলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্ত

Covid Cases in West Bengal: গত একসপ্তাহে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯১ জন। এর আগের সপ্তাহে আক্রান্ত হন ২৯০জন।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় ৩ মাস পর, ফের দৈনিক সংক্রমণের সংখ্যা ১০০ পার। কলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।


দীর্ঘ তিন মাস পর, ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশো’র গণ্ডি ছাড়াল। স্বাস্থ্য দফতরের শনিবারের হেল্থ বুলেটিন বলছে, ২৪ ঘণ্টায়, রাজ্যে সংক্রমিত ১৩৯ জন। হেল্থ বুলেটিনের পেজে, নিউ পজিটিভ কেস টোটাল - ১৩৯। শুক্রবার সংখ্যাটা ছিল ১০৭। 

গত ১১ মার্চ। রাজ্যে শেষবার দৈনিক করোনা সংক্রমণ ১০০-র গণ্ডি পেরিয়েছিল। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ১০৬। গত দু’মাসে সর্বনিম্ন সংক্রমণ ছিল ১৬ এপ্রিল। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩। অর্থাত্‍, মাঝে দু’মাসে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও, ফের মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস। 

MR বাঙুর হাসপাতালের সুপার শিশির নস্কর বলেন, "এর জন্য আমরাই দায়ী। আমাদের কোথাও বলা হয়নি করোনা চলে গেছে। মানুষের সচেতনতার অভাব।" স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত কয়েক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। 

আরও পড়ুন, দাবদাহের মাঝে স্বস্তির খবর! কলকাতায় বর্ষার প্রবেশ কবে? জানিয়ে দিল আবহাওয়া অফিস

গত একসপ্তাহে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯১ জন। এর আগের সপ্তাহে আক্রান্ত হন ২৯০জন। তার আগের সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যাটা ছিল ২২৭। গোটা মে মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১১৪৫ জন। সেখানে, জুনের ১০ তারিখের মধ্যেই আক্রান্তের সংখ্যা ৬২৯। অর্থাত্‍ অর্ধেকের বেশি!         

ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী বলেন, "ভাইরাস সবসময় পরিবর্তনশীল। বেঁচে থাকতে চায়। বেঁচে থাকবে অন্য প্রাণীর শরীরে। চরিত্র বদলায়। স্ট্রেনে বদল হয়েছে কিনা, পরীক্ষা না করে বলতে পারব না। তবে এটা প্রাণঘাতী নয়।" 

শনিবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছে ৭৮ জন। শুক্রবার সংখ্যাটা ছিল ৪৮ জন। অর্থাত্‍, শহরে সংক্রমণ প্রায় দ্বিগুণের কাছাকাছি। সংক্রমণে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৯।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget