এক্সপ্লোর

Coronavirus: করোনা নিয়ে উৎকণ্ঠা, রাজ্যের পরিস্থিতি কতটা চিন্তার?

West Bengal Covid Situation: সরঞ্জাম সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে হবে। রাজ্যজুড়ে করোনার জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে।

ঝিলম করঞ্জাই এবং সন্দীপ সরকার, কলকাতা: করোনা (Coronavirus) নিয়ে উৎকণ্ঠার মধ্যে নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব (Chief Secretary)। সূত্রের দাবি, রাজ্যজুড়ে (West Bengal) করোনার জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। এর, পাশাপাশি হাসপাতালগুলিকে (Hospital) সরঞ্জাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে বলা হয়েছে।

চিনকে (China) ছারখার করছে করোনা। এই পরিস্থিতিতে ভারতে, ভয় বাড়াচ্ছে ওমিক্রনের (Omicron) নতুন সাব ভ্যারিয়েন্ট (Sub Variant) BF.7। কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতিতে, নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।                                            

আরও পড়ুন, 'আগামী ৪০ দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে', কোভিড বৃদ্ধি নিয়ে সতর্কতা জারি হতে পারে দেশে?

সরঞ্জাম সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে হবে। রাজ্যজুড়ে করোনার জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। এদিনের বৈঠকে, কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে। সব ধরনের কিট যেন মজুত থাকে, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর রাখতে বলা হয়েছে। করোনা আক্রান্তদের উপর বিশেষ নজরদারি করতে হবে। যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের দিকে নজর দিতে হবে। এয়ারপোর্টে নজরদারি আরও বাড়াতে বলা হয়েছে।                                                              

নবান্ন সূত্রে দাবি, রাজ্যে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে যে বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে, সেকথা কেন্দ্রীয় সরকারকে জানানো হবে।    

অন্যদিকে, সরকারি আধিকারিক সূত্রের খবর, আগামী ৪০ দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দু'বছর আগের ট্রেন্ড অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি সময়েই করোনা সংক্রমণ হু হু করে বেড়েছিল। এবারও সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞমহল। আর সেই ট্রেন্ড ধরলে বছর শেষের রাত এবং বর্ষবরণের রাতে ভিড় হবে সর্বত্রই। যেখান থেকে মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে ওমিক্রন (Omicron) ভাইরাসের এই নয়া সাবভ্যারিয়েন্ট।                                                                                      

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget